এক্সপ্লোর

মহাত্মা গাঁধী হত্যায় কখনই আরএসএস-কে দায়ী করিনি, সুপ্রিম কোর্টে রাহুল

নয়াদিল্লি: আরএসএস মহাত্মা গাঁধীকে হত্যা করেছে বলে কখনই অভিযোগ করেননি, আরএসএসের সঙ্গে যুক্ত কিছু লোক মহাত্মা হত্যায় দায়ী বলেছেন, রাহুল গাঁধী সুপ্রিম কোর্টে এ কথা জানিয়ে দেওয়ার পর তাঁকে কটাক্ষ করলেন বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আশা করি, শুভবুদ্ধি বজায় থাকবে। একটি জাতীয়তাবাদী সংগঠনের বিরুদ্ধে উনি এবং অন্যরা এমন আপত্তিকর, আক্রমণাত্মক মন্তব্য করবেন না। রাহুলের সুপ্রিম কোর্টের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি মজার ছলে বলেন, এটা আসল নয়, ফিল্ম ছিল। মহারাষ্ট্রে নির্বাচনী সভায় রাহুল মহাত্মার হত্যা নিয়ে আরএসএস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছিলেন রাজেশ কুন্তে নামে এক আরএসএস কর্মী। রাহুলকে এ ব্যাপারে অভিযুক্ত করে তলব করেছিল আদালত। সেই সমন চ্যালেঞ্জ করে রাহুল বম্বে হাইকোর্টে জমা দেওয়া হলফনামা থেকে উদ্ধৃতি দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি আর এফ নরিম্যানকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে,  আমরা বুঝতে পারছি,  অভিযুক্ত কখনই আরএসএসকে সংগঠন হিসাবে মহাত্মা গাঁধীর ঘাতক বলেননি, তবে তার সঙ্গে যুক্ত লোকজনকে এই হত্যার জন্য দায়ী করেছেন। এখন অভিযোগকারী যদি এই বক্তব্যে সন্তুষ্ট হয়ে থাকেন, তবে আদালত পিটিশনটি খারিজ করে দেবে। ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে। সেদিন কুন্তের আইনজীবী তাঁর মক্কেলের মত জানাবেন।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget