এক্সপ্লোর

কৈলাস যেতে চান রাহুল, সাড়া মেলেনি, দাবি কংগ্রেসের, ওনার আবেদনই আসেনি, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: এ বছরের কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়ার বিশেষ অনুমতি চেয়ে রাহুল গাঁধীর আবেদনে সাড়া দেয়নি, কংগ্রেসের এই দাবি খারিজ করল বিদেশমন্ত্রক। কংগ্রেসের একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছিল, এবছরের কর্নাটক বিধানসভা নির্বাচনের পর রাহুল গাঁধী কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বিদেশমন্ত্রক থেকে তাঁর বিশেষ অনুমতির আবেদনের কোনও জবাব মেলেনি। আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার সাংবাদিক বৈঠকে বলেন, গণপ্রজাতন্ত্রী চিনের তিব্বতীয় স্বশাসিত পরিষদ অঞ্চলে ওনার সফরের জন্য কোনও আনুষ্ঠানিক আবেদনই আসেনি। তিনি কৈলাসে বার্ষিক তীর্থযাত্রায় যাওয়ার অনুমতি পাওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে জানান, মূলত দুভাবে অনুমতি জোগাড় করা যায়। প্রথমটি হল বিদেশমন্ত্রকের মাধ্যমে, যা খুবই স্বচ্ছ প্রক্রিয়া। এজন্য বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে প্রথমে নাম নথিভুক্ত করাতে হয়। তারপর কারা যাত্রায় যেতে পারবেন, মিডিয়ার সামনে লটারির মাধ্যমে সেই নামগুলি বাছাই করা হয়। তখনই সেই তালিকাও জানিয়ে দেওয়া হয়। পুরো ব্যাপারটা চলে স্বচ্ছতার সঙ্গে। কিন্তু যাত্রায় যেতে আগ্রহী হিসাবে রাহুল গাঁধীর নামই নথিভুক্ত করা হয়নি। এছাড়া বেসরকারি ট্রাভেল এজেন্সি মাধ্যমেও আলাদা রুটে যাত্রায় যাওয়া যায়। সে ব্যাপারে কোনও না কোনও খবর আমাদের কাছে আসে। কিন্তু এ ক্ষেত্রেও আমরা কোনও খবরই পাইনি। বিদেশমন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এবছর কৈলাস যাত্রায় যাওয়ার জন্য নথিভুক্তকরণের শেষদিন ছিল ২৩ মার্চ। আর রাহুল এবারের যাত্রায় যাওয়ার বাসনা প্রকাশ করেছিলেন ২৯ এপ্রিল রামলীলা ময়দানে জন আক্রোশ সমাবেশে। বিদেশমন্ত্রকের খবর, ৮ জুন থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দুটি রুটে এবারের যাত্রা হওয়ার কথা। রাহুল বিশেষ অনুমতি চেয়েছিলেন, যা সাধারণতঃ নির্বাচিত জনপ্রতিনিধিদেরই দেওয়া হয়ে থাকে, বলা হলে তেমন কোনও আবেদনও জমা পড়েনি বলে জানান রভীশ কুমার।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget