এক্সপ্লোর

৫ বছরে মহারাষ্ট্রকে খরামুক্ত করা স্বপ্ন আমিরের

মুম্বই: আগামী ৫ বছরের মধ্যে মহারাষ্ট্রের জল সঙ্কট চিরতরে মিটে যাবে, এটা সুনিশ্চিত করা আমির খানের স্বপ্ন। গতকাল এখানে সত্যমেব জয়তে ওয়াটার কাপ পুরস্কার, ২০১৬ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তীব্র খরায় শুকিয়ে যাওয়া মহারাষ্ট্রে জল সংরক্ষণে উত্সাহ দিতে প্রতিযোগিতা হয়েছিল বিভিন্ন গ্রামের মধ্যে। ২০ এপ্রিল থেকে ৫ জুন সময়সীমার মধ্যে কোন গ্রাম কতটা জল ধরে রেখেছে, সেই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছিলেন আমির। তাঁর জনপ্রিয় টিভি শো সত্যমেব জয়তে-র গোটা টিম হাজির ছিল। আমির ও তাঁর স্ত্রী পানি ফাউন্ডেশন নামে একটি সংস্থা তৈরি করেছেন, যারা রাজ্যে জলাভাব ঘোচানোর উদ্যোগে রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। ৫০ লক্ষ, ৩০ লক্ষ টাকার প্রথম ও দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় তিনটি গ্রামকে। ২০ লক্ষ টাকার তৃতীয় পুরস্কারও ভাগ করে নেয় দুটি গ্রাম। সেখানেই আমির রাজ্যকে খরামুক্ত করতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের উদ্যোগের প্রশংসা করে আমির বলেন, পরের ৫ বছরে মহারাষ্ট্রে কোনও খরা থাকবে না, এটাই আমাদের স্বপ্ন। এটা আমাদের সৌভাগ্য যে, মহারাষ্ট্র ওনার মতো একজন মুখ্যমন্ত্রী পেয়েছে যিনি জল সঙ্কট সমাধানের শপথ নিয়েছেন। ওনার প্রবল রাজনৈতিক ইচ্ছাশক্তি আছে। এমন প্রয়াসে মানুষের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে প্রয়োজনীয় বলে মন্তব্য করে আমির ও তাঁর টিমের প্রয়াসের প্রশংসা করেন মুখ্যমন্ত্রীও। বলেন, খরার অবসান ঘটানোই আমাদের যুগধর্ম। লক্ষ্য সেটাই। জল সংরক্ষণের এক বড় আন্দোলনের সূচনা হয়েছে। ধন্যবাদ আমিরকে। রিল লাইফের পাশাপাশি বাস্তব জীবনেও উনি পারফেকশনিস্ট। উল্লেখ্য, জল ধরে রাখার এই প্রতিযোগিতার প্রথম সংস্করণটি হয়েছে ৩টি গ্রামকে নিয়ে। পরের সংস্করণে ৩০টি গ্রামকে নিয়ে প্রতিযোগিতা হতে পারে বলে জানান আমির।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget