এক্সপ্লোর

পিএনবি-কে সুদ সহ ৭২০০ কোটি টাকার বেশি দিতে নীরব, সহযোগীদের নির্দেশ ট্রাইব্যুনালের

পিএনবি-র সঙ্গে জালিয়াতির চক্রান্তের অংশ হিসাবে জাল লেটার অব আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াপত্র ইস্যু করে ‘প্রাথমিক লাভবান’ হয়েছেন তিনি, তারপর অপরাধ করে পাওয়া অর্থে বেআইনি লেনদেন করেছেন, এই অভিযোগে তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চলছে।

পুণে: যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে (পিএনবি) প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেই ব্যাঙ্ককে সুদসমেত ৭২০০ কোটি টাকার বেশি দিন নীরব মোদি, তাঁর সঙ্গীরা। নির্দেশ দিল ডেট রিকভারি ট্রাইব্যুনাল (ডিআরটি)। মুম্বইয়ের ঋণ পুনরুদ্ধারকারী ট্রাইব্যুনালের অতিরিক্ত ভারপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার দীপক ঠক্কর পিএনবির অনুকূলে দুটি নির্দেশ জারি করেছেন। হিরে ব্যবসায়ী নীরব অনেকদিন আগেই ভারত ছেড়েছেন। ৪৮ বছরের নীরব ভারতে ওয়ান্টেড পিএনবি কেলেঙ্কারি ও অবৈধ আর্থিক লেনদেন মামলায় মূল অভিযুক্ত হিসাবে। জালিয়াতির অর্থমূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার। ডিআরটি-র আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ও তাঁর সহযোগীদের আবেদনকারীকে (পিএনবি) যুগ্মভাবে বা আলাদা ভাবে ৭ হাজার ২০০ কোটি টাকার বেশি দিতে বলা হচ্ছে। ২০১৮-র ৩০ জুন থেকে বছরে ১৪.৩০ শতাংশ হারে সুদও দিতে হবে তাদের। আরেকটি আদেশে বিচারক মোদি ও অন্যদের ২৩২ কোটি টাকার বেশি দিতে বলেছেন পিএনবিকে। এক্ষেত্রে ২০১৮-র ২৭ জুলাই থেকে ১৬.২০ শতাংশ হারে সুদ দিতে হবে। ডিআরটি-র ঋণ পুনরুদ্ধারকারী অফিসাররা এবার পরবর্তী পদক্ষেপের সূচনা করবেন বলে জানান ট্রাইব্যুনালের জনৈক কর্তা। নীরবকে ১৯ মার্চ মধ্য লন্ডনে গ্রেফতার করা হয়। পিএনবি-র সঙ্গে জালিয়াতির চক্রান্তের অংশ হিসাবে জাল লেটার অব আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়াপত্র ইস্যু করে ‘প্রাথমিক লাভবান’ হয়েছেন তিনি, তারপর অপরাধ করে পাওয়া অর্থে বেআইনি লেনদেন করেছেন, এই অভিযোগে তাঁকে ভারতে প্রত্যর্পণের চেষ্টা চলছে। নীরবকে রাখা হয়েছে ব্রিটেনের সবচেয়ে বেশি ভিড়েঠাসা জেলগুলির একটিতে, ওয়ান্ডসওয়ার্থের হার ম্যাজেস্টিজ প্রিজনে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE
Bangladeshi Infiltration | মুর্শিদাবাদে ফের গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget