এক্সপ্লোর

ধাক্কা খেল এবিভিপি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ভোটে জয় এনএসইউআইয়ের, ট্যুইটে অভিনন্দন রাহুলের

নয়াদিল্লি: রাজধানীর বুকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পর দিল্লি বিশ্ববিদ্যালয়েও ধাক্কা খেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(এবিভিপি)। জেএনইউয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি অনুগামী এবিভিপি ধরাশায়ী হয়েছে বাম ছাত্রজোটের কাছে। কয়েকদিনের ব্যবধানে আরএসএসের মদতপুষ্ট ছাত্র সংগঠনকে হারিয়ে কয়েক বছর বাদে দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন (ডিইউএসইউ) পুনর্দখল করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। সভাপতি ও সহ সভাপতি, দুটি শীর্ষ পদেই জয়ী এনএসইউআই প্রার্থীরা। এবার ভোট পড়েছে ৪৩ শতাংশ। DU91-580x395 শুধুমাত্র সম্পাদক, যুগ্ম সম্পাদক পদ ধরে রাখতে পেরেছে এবিভিপি। সভাপতি পদে এবিভিপি-র রজত চৌধুরি, বাম ছাত্র সংগঠন এআইএসএ-র পারুল চৌহা, দুই নির্দল প্রার্থী রাজা চৌধুরি ও অলকাকে পিছনে ফেলে জয়ী হয়েছেন কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রার্থী রকি তুসিদ। রকি ১৫৯০ ভোটে জিতেছেন। সহ সভাপতি পদে এবিভিপি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিতেছেন এনএসইউআইয়ের কুনাল শেরাওয়াত। সম্পাদক পদে এবিভিপি-র বিজয়ী প্রার্থী মহামেধা নাগর ২৬২৪ ভোটে হারিয়ে দিয়েছেন এনএসইউআইয়ের মীনাক্ষী মিনাকে। যুগ্ম সম্পাদক পদে এবিভিপি-র উমা শঙ্কর মাত্র ৩৪২ ভোটে পরাস্ত করেছেন এনএসইউআইয়ের অবিনাশ যাদবকে। গত বছর সঙ্ঘ পরিবার পরিচালিত এবিভিপি-র দখলে যায় তিনটি প্রধান পদ, তবে যুগ্ম সম্পাদক পদে জিতে প্রত্যাবর্তনের প্রথম ধাপে পা রাখে এনএসইউআই। বিদায়ী ইউনিয়নে সভাপতি পদে জয়ী হয়েছিলেন এবিভিপির অমিত তানোয়ার। ২০১৪য় এই পদে জেতেন মোহিত নাগর। সেই থেকে সভাপতি পদটি তাদের কব্জাতেই ছিল। দলের ছাত্র সংগঠনের সাফল্য়ের খবর শুনে আমেরিকা সফরে থাকা রাহুল গাঁধী ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসের মতাদর্শে আস্থা রাখায় ধন্যবাদ দিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও। সম্প্রতি নানা রাজ্যে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের ভোটে কংগ্রেসের ছাত্র শাখার ভাল ফলের নজির খুব বেশি নেই। এই সেদিন জেএনইউয়ের ভোটেও শোচনীয় ফল করেছে তারা। সেই প্রেক্ষাপটে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফলকে দারুণ ঘুরে দাঁড়ানো বলেছেন এনএসইউআই নেতৃত্ব। কংগ্রেস মূখপাত্র রনদীপ সিংহ সুরজেওয়ালা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget