এক্সপ্লোর

বেনামে রাজনৈতিক দলকে ২ হাজারের বেশি চাঁদা নয়, আইন সংশোধন চায় কমিশন

নয়াদিল্লি: ভোটের সময় কালো টাকার প্রভাব কমাতে বেনামে রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার ঊর্ধ্বসীমা ২ হাজার টাকা করার জন্য আইন পরিবর্তনের আর্জি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ নির্বাচন কমিশন।

এদিন কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আঢ়িয়া জানান, বর্তমানে বেনামে রাজনৈতিক দলে অনুদানের ওপর কোনও প্রকারের সাংবিধানিক বা বিধিসম্মত নিষেধাজ্ঞা নেই। যদিও, এক্ষেত্রে, একটি ‘পরোক্ষ আংশিক নিযেধাজ্ঞা’ রয়েছে, কিন্তু, তা বলবৎ হয় অনুদানের পরিমাণ ২০ হাজার টাকার বেশি হলে তবেই।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৯সি ধারা অনুযায়ী,  কোনও রাজনৈতিক দল কারও থেকে ২০ হাজার টাকার কম অনুদান বা চাঁদা নিলে, সেই ব্যক্তির পরিচয় জানানোর প্রয়োজন পড়ে না।

এই মর্মে কেন্দ্রের কাছে আইন সংশোধনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, আইন সংশোধন করে বেনামে রাজনৈতিক দলকে চাঁদা দেওয়ার ঊর্ধ্বসীমা ২ হাজার করা হোক।

পাশাপাশি, কুপন কেটে সামান্য কিছু টাকা নিলেও, অনুদানকারী সম্পর্কে বিশদে তথ্য যাতে রাজনৈতিক দলগুলি রাখে, আইন মন্ত্রকের কাছে সেই আর্জিও জানিয়েছে কমিশন।

শুধু তাই নয়, বর্তমানে, ১৯৬১ সালের আয়কর আইনের ১৩এ ধারা অনুযায়ী, নির্বাচন কমিশনে নথিভুক্ত সব রাজনৈতিক দলের আয়ই করমুক্ত। কেন্দ্রকে দেওয়া আর্জিতে নির্বাচন কমিশন এ-ও বলেছে,  যারা ভোটে লড়ে এবং লোকসভা বা বিধানসভা ভোটে আসন জিতেছে, এমন রাজনৈতিক দলের আয়কেই শুধুমাত্র করমুক্ত করা হোক।

বিভিন্ন মহলের দাবি, এর ফাঁক দিয়েই ভোটের বাজারে কালো টাকা ঢুকে পড়ে। কালো টাকার মালিকরা বেনামে রাজনৈতিক দলগুলির অ্যাকাউন্টে টাকা রাখার সুযোগ পায়।

পরে, প্রয়োজন মতো ওই দলের খরচ দেখিয়ে হয় সেই টাকা তুলে নেয়, না হলে অনৈতিক সুযোগ দাবি করে। এই চক্রটাই ভাঙতে চাইছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যেই কেন্দ্রের কাছে আইন সংশোধনের আর্জি।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

CJP Protest in Delhi | জামিনে জেলমুক্তির পরেই দুই CJP নেতাকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ
NCPI MPs | ডেডলাইন শেষের পরেও আরও সময় চায় NCPI, কী বললেন স্পিকার?
Duttapukur News | দশমীর রাতে দত্তপুকুরে সন্দেহজনক গাড়ি ঘিরে আতঙ্ক, গ্রেফতার গাড়ির মালিক
Om Birla |
Chorbagan Stampede |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget