এক্সপ্লোর

বিএসপি ও মায়াবতীর ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা জমার হদিশ পেল ইডি

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিরোধী দল বিএসপির ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্টে  ১০৪ কোটি টাকা এবং বিএসপি নেত্রী মায়াবতীর ভাই আনন্দের অ্যাকাউন্টে ১.৪৩ কোটি টাকা জমা পড়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র নজরে এসেছে। নোট বাতিলের পর দুটি অ্যাকাউন্টেই বিপুল টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন,  ব্যাঙ্কগুলিতে সন্দেহজনক ও বিপুল পরিমাণ টাকা জমা রুখতে রুটিন পরীক্ষা ও অনুসন্ধান কাজের জন্য ইডি-র আধিকারিকরা কারোল বাগে উইবিআই-র শাখায় গিয়েছিলেন। সেখানে বিএসপি ও মায়াবতীর ভাইয়ের অ্যাকাউন্টে বিপুল টাকা জমা করা হয়েছে বলে তাঁরা জানতে পারেন। এ ব্যাপারে বিএসপি-র প্রতিক্রিয়া জনার চেষ্টা করেও পাওয়া যায়নি। আধিকারিকরা জানিয়েছেন, ইডি-র গোয়েন্দারা বিএসপি-র অ্যাকাউন্টে টাকা জমা সংক্রান্ত তথ্য ঘেঁটে জানতে পারেন, যে পরিমাণ টাকা জমা হয়েছে, তার মধ্যে ১০২ কোটি টাকা পুরানো ১০০০ টাকার নোটে এবং বাকি ৩ কোটি টাকা ৫০০ টাকার নোটে জমা দেওয়া হয়েছে। ইউবিআই-এর ওই শাখাতেই মায়াবতীর ভাই আনন্দের অ্যাকাউন্ট থাকার কথা জানতে পারে ইডি। ওই অ্যাকাউন্টে ১.৪৩ কোটি টাকা রয়েছ বলে জানা গিয়েছে। এরমধ্যে নোট বাতিলের পর পুরানো নোটে ১৮.৯৮ লক্ষ টাকা জমা পড়েছে। এই দুটি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাঙ্কের কাছ থেকে চেয়েছে ইডি। বিএসপির অ্যাকাউন্টের বিষয়ে ইডি আয়কর দফতরকে বিস্তারিত তথ্য দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, রাজনৈতিক দলগুলির আয় সংক্রান্ত আইনি বিষয়গুলি খতিয়ে দেখার অধিকার রয়েছে আয়কর দফতরের। অন্যদিকে আনন্দের অ্যাকাউন্ট সম্পর্কে ইডি খুব শীঘ্রই তাঁকে নোটিশ পাঠাবে বলে মনে করা হচ্ছে। আয়কর ফাঁকি আইনে তদন্তের জন্য ইডি আয়কর বিভাগকে জানাবে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget