এক্সপ্লোর

লালু, পরিবারের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে মামলা ইডি-র

নয়াদিল্লি: বিহারের রাজনৈতিক ডামাডোলের মধ্যেই নতুন মামলায় জড়ালেন লালুপ্রসাদ যাদব। ইউপিএ জমানায় রেলের হোটেলের দেখভালের বরাত দেওয়া সংক্রান্ত মামলায় লালু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে (পিএমএলএ) মামলাটি রুজু করা হয়েছে। এ মাসের শুরুতে একটি ফৌজদারি এফআইআর দায়ের করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এফআইআরটি বিবেচনায় রেখে মামলার পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। সিবিআইয়ের এফআইআরে অভিযোগ করা হয়েছে, ইউপিএ আমলে লালু রেলমন্ত্রী থাকাকালে রাঁচি ও পুরীতে আইআরসিটিসি-র দুটি হোটেলের রক্ষণাবেক্ষণের বরাত তুলে দেওয়া হয় সুজাতা হোটেলসকে, বিনিময়ে জনৈক সরলা গুপ্তার মালিকানাধীন 'বেনামি' কোম্পানির মাধ্যমে পটনায় একটি দামী জমি উত্কোচ হিসাবে নেন লালু। ৫ জুলাই এ ব্যাপারে এফআইআর দায়ের করে সিবিআই। তাতে অভিযুক্ত করা হয় সুজাতা হোটেলস-এর দুই ডিরেক্টর বিজয় কোছার ও বিনয় কোছার, ডিলাইট মার্কেটিং কোম্পানি (বর্তমানে যা লারা প্রজেক্টস), আইআরসিটিসি-র সেই সময়ের এমডি পি কে গোয়েলকেও। সূত্রের খবর, সম্ভবত শেল কোম্পানির মাধ্যমে অভিযুক্তরা অপরাধমূলক কাজ থেকে মুনাফা তৈরি করেছিল বলে যে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখবে ইডি। পাশাপাশি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টে থাকা অভিযোগের পরিপ্রেক্ষিতে লালুর স্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব ও অন্যদের বিরুদ্ধেও তদন্ত করবে তারা। প্রসঙ্গত, বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে ইডি-র হাতে দুর্নীতির মাধ্যমে পাওয়া সম্পত্তি অধিগ্রহণ করে বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে। এ ক্ষেত্রেও তারা সে পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget