এক্সপ্লোর

প্রয়োজনীয় বদল ছাড়া যেন 'পদ্মাবতী'-কে মুক্তি না দেওয়া হয়, স্মৃতিকে চিঠি দিয়ে দাবি বসুন্ধরার

জয়পুর: পদ্মাবতী নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের। প্রয়োজনীয় বদল না করে বিতর্কিত ছবিটিকে যাতে মুক্তি দেওয়া না হয়, তা স্মৃতিকে সুনিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। গতকালই সেন্সর বোর্ড ছবিটিকে নির্মাতাদের কাছে ফেরত্ পাঠিয়েছে তাদের ছাড়পত্রের আবেদনটি অসম্পূর্ণ রয়েছে বলে জানিয়ে। বসুন্ধরা এও বলেছেন, সেন্সর বোর্ডেরও নিশ্চয়ই ছবিটিকে সার্টিফিকেট দেওয়ার আগে সম্ভাব্য যাবতীয় প্রভাব, প্রতিক্রিয়া খতিয়ে দেখা উচিত। বসুন্ধরা অবশ্য পাশাপাশি ইতিহাসবিদ, ফিল্ম বিশেষজ্ঞ ও রাজপুত সম্প্রদায়ের লোকজনকে নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যারা পদ্মাবতীর বিষয়বস্তু খতিয়ে দেখবে। তারপর কমিটির প্রস্তাব মতো প্রয়োজনীয় অদলবদল করা হোক ছবিতে যাতে কোনও সম্প্রদায়, গোষ্ঠীর ভাবাবেগে আঘাত না লাগে। পদ্মাবতী নিয়ে রাজপুতদের নানা গোষ্ঠী, কার্নি সেনা রাস্তায় নামার পর চলতি বিতর্কে এই প্রথম আসরে নামলেন বসুন্ধরা। রাজপুতদের দাবি, ছবিতে রানি পদ্মিনীর চরিত্রকে অপমান করা হয়েছে। তারা এর ভয়াবহ পরিণতি হবে বলে হুমকি দিয়েছে ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে। ছবিটি রিলিজ হওয়ার কথা ১ ডিসেম্বর। তার বিরুদ্ধে ইতিহাস বিকৃতি ও স্থানীয় মানুষের ভাবাবেগ আঘাত করার অভিযোগ উঠেছে। বসুন্ধরার বক্তব্য, পরিচালকদের যেমন তাঁদের ভাবনা অনুযায়ী ছবি তৈরির স্বাধীনতা আছে, তেমনই সংবিধানে আইনশৃঙ্খলা ও জনগণের আবেগ যাতে ক্ষুন্ন না হয়, সেজন্য সেই স্বাধীনতার গণ্ডিও বেঁধে দেওয়া হয়েছে। তাই ছবিটি বর্তমান অবস্থায় রিলিজ করার ব্যাপারে নতুন করে ভাবনাচিন্তা করা উচিত। বসুন্ধরার স্মৃতিকে চিঠি পাঠানোর পরিপ্রেক্ষিতে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে এসেছেন মেবার এলাকার এক প্রতিনিধিদল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget