এক্সপ্লোর

সাংসদ হিসেবে প্রাপ্য বেতন, ভাতা পাবেন না, তবে রাখতে পারেন বাসভবন, শরদ যাদবকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বেতন সহ অন্যান্য ভাতা তুলতে পারবেন না রাজ্যসভা থেকে ডিসকোয়ালিফাই হওয়া সাংসদ শরদ যাদব। তবে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাখতে পারবেন সরকারি বাসভবন। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিহবার, বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি অশোক ভূষণের ভেকেশন বেঞ্চ জানিয়েছে, যতদিন না তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন তিনি কোনও বেতন, ভাতা বা সাংসদদের জন্য নির্দিষ্ট অন্যান্য সহায়ক খরচ বাবত প্রাপ্ত অর্থ তুলতে পারবেন না। তবে, সরকারি বাংলো রাখতে পারেন।

এর আগে, দিল্লি হাইকোর্ট এক অন্তর্বর্তী রায়ে জানিয়েছিল, প্রাক্তন জেডিইউ সভাপতি বেতন সহ সব ধরনের বরাদ্দ অর্থ পাবেন। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেন জেডিইউ-এর  রাজ্যসভা সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংহ। তারই প্রেক্ষিতে এদিন রায় দিল সুপ্রিম কোর্ট।

গতবছর জুলাই মাসে, আরজেডি ও কংগ্রেসের ‘মহাজোট’ থেকে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে বিহারে সরকার গঠন করে নীতীশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ। দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন শরদ। এমনকী, বিহারে বিরোধী-বৈঠকে যোগ দেন।

এই প্রেক্ষিতে, দল থেকে বরখাস্ত হন শরদ যাদব। এরপরই, রাজ্যসভা থেকে শরদ যাদবকে ডিসকোয়ালিফাই করার দাবি চেয়ারম্যানের কাছে পেশ করে দল। একই অভিযোগ ওঠে তৎকালীন সাংসদ আনোয়ার আলির বিরুদ্ধে।

দলের দাবি মেনে গত বছর ডিসেম্বর মাসে দলত্যাগ আইন অনুযায়ী, রাজ্যসভা থেকে শরদ যাদব ও আনোয়ার আলিকে ডিসকোয়ালিফাই করেন উচ্চকক্ষের চেয়ারম্যান। নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন শরদ যাদব। দাবি করেন, নিজের বক্তব্য পেশ করার কোনও সুযোগ দেওয়া হয়নি তাঁক। যদিও, উচ্চ আদালত, স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। অন্তর্বর্তী রায়ে জানিয়ে দেয়, যতদিন মামলা চলবে, ততদিন বেতন সহ সবধরনের ভাতার সুযোগ পাবেন শরদ।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে পাল্টা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় দল। এদিন তারই শুনানিতে শীর্ষ আদালতের বেঞ্চ উচ্চ আদালতের রায়ে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করে, কীকরে উচ্চ আদালত তাঁর (শরদ যাদব) বেতন দেওয়ার নির্দেশ দিতে পারে?

এরপরই, হাইকোর্টের রায়কে সংশোধন করে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, শরদ যাদব বেতন সহ সাংসদ থাকাকালীন তাঁর প্রাপ্য কোনও আর্থিক ভাতা পাবেন না। তবে সরকারি বাসভবন রাখতে পারেন। প্রসঙ্গত, আগামী ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ ছিল শরদ যাদবের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget