এক্সপ্লোর

‘ভুয়ো’ মাদ্রাসার জন্য বছরে ১০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে, দাবি আদিত্যনাথ প্রশাসনের

লখনউ: রাজ্যে গজিয়ে ওঠা ‘ভুয়ো’ মাদ্রাসার ফলে ফি-বছর ১০০ কোটি টাকার বেশি লোকসান হচ্ছে। এমনটাই দাবি করল উত্তরপ্রদেশ সরকার।

ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে মাদ্রাসাগুলির অনলাইন রেজিস্ট্রেশন করতে উদ্যোগ নিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। লক্ষ্য, মাদ্রাসাগুলির কাজে স্বচ্ছতা আনা। কিন্তু, অভিযোগ, একাধিকবার সময়সীমা বৃদ্ধি করা সত্ত্বেও মাদ্রাসা-পরিচালিত ১৪০টি মিনি আইটিআই-এর মধ্যে অন্তত ২০টি তাদের নাম নথিভুক্ত করায়নি।

রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উত্তরপ্রদেশের রাজ্য মাদ্রাসা বোর্ডের অনুমোদিত প্রায় ১৯,২১৩ মাদ্রাসা চলছে। এর মধ্যে প্রায় ১৭ হাজার মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে নিজেদের সম্পর্কে তথ্য আপলোড করেছে। বাকি প্রায় ২ হাজার মাদ্রাসাও সরকারের এই উদ্যোগে সাড়া দেয়নি।

মন্ত্রী জানান, প্রতিবছর সরকারের তরফে ওই প্রতিষ্ঠানে প্রায় ১০০ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। তিনি যোগ করেন, এর থেকেই অনুমেয় যে, ওই মাদ্রাসাগুলি ভুয়ো এবং শুধুমাত্র কাগজ-কলমে রয়েছে। গোটা বিষয়টির তদন্ত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই নথিভুক্তিকরণ প্রক্রিয়ার লক্ষ্য হল, মাদ্রাসায় সঠিক শিক্ষা প্রদান করা, শিক্ষক ও ছাত্রদের শোষণ রোখা এবং এটা নিশ্চিত করা যে স্কলারশিপের সুবিধা পড়ুয়াদের কাছে সরাসরি পৌঁছয়।

চৌধুরি বলেন, অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে একাধিক অমিল ধরা পড়েছে। যেমন, একই শিক্ষকের নাম একাধিক মাদ্রাসার সঙ্গে যুক্ত রয়েছে বলে দেখা গিয়েছে। তাঁর প্রশ্ন, কীককে একজন শিক্ষক একইসময় একাধিক মাদ্রাসায় পড়াতে পারেন?

তাঁর মতে, কেবলমাত্র আসল মাদ্রাসাগুলিকে রাজ্যে চলতে দেওয়া হবে। মন্ত্রী জানান, এর জন্য মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ ও বহিষ্কারের ওপর নজরদারি রাখতে পৃথক আইন প্রণয়ন করার কথা ভাবছে আদিত্যনাথ প্রশাসন।

আদিত্যনাথ প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, রাজ্য সরকারের আধুনিকীকরণ প্রকল্পের আওতায় রয়েছে ৮,১৭১টি মাদ্রাসা। প্রকল্প অনুযায়ী গণিত, বিজ্ঞান, হিন্দি ও ইংরেজি বিষয় পড়ানোর জন্য শিক্ষকদের সাম্মানিকও দেওয়ার সংস্থান রয়েছে।

প্রকল্প অনুযায়ী, বিএড স্নাতকদের জন্য ৮ হাজার টাকা এবং বিএড স্নাতকোত্তরদের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়। ওই আধিকারিকের অভিযোগ, সেই তালিকায় ঢুকে পড়েছে এই ‘ভুয়ো’ মাদ্রাসাগুলি। অর্থাৎ, কেউ কেউ অনৈতিকভাবে অর্থ উপার্জন করার জন্য এই পন্থা নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget