এক্সপ্লোর

মহারাষ্ট্রে ফের আত্মহত্যা চাষির, মুখ্যমন্ত্রী আসুন, দাবি মানুন, নইলে দাহ কোরো না দেহ, সুইসাইড নোটে আর্জি

পুনে: মহারাষ্ট্রে চলতি কৃষক বিক্ষোভ, আন্দোলনের মধ্যেই ক্ষমতাসীন বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে পরপর আত্মহত্যা বেশ কয়েকজন চাষির। সর্বশেষ গতকাল রাতে সোলাপুর জেলায় কারমালা তহসিলের ভিত গ্রামে নিজের বাড়ির সামনে গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ধানাজি যাদব। ৪৫ বছর বয়সি ওই চাষি সুইসাইড নোটে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের উদ্দেশ্যে লিখেছেন, আত্মহত্যা করছি আজ। আমার দেহ গ্রামে নিয়ে যেও, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকে এখানে এসে কৃষকদের ঋণ মকুবের ঘোষণা করতে হবে। দাবি মানতে হবে। যতক্ষণ তা না হচ্ছে, দেহ দাহ কোরো না। অকালে চলে যাওয়া ধানাজির পরিবারে আছেন তাঁর স্ত্রী, দুটি সন্তান। তিনিই ছিলেন বাড়ির বড় ছেলে। আড়াই একর চাষের জমি ছিল তাঁর। প্রায় ৬০ হাজার টাকার দেনা ছিল। মহাজনদের কাছ থেকেও ঋণ নিয়েছিলেন। এ ঘটনার জেরে কৃষক সংগঠনগুলি রাস্তা রোকো কর্মসূচিতে নামে। কারমালা তহসিলে বনধও ডাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রুখতে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ টিম। প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রজুড়ে কৃষকদের লাগাতার প্রতিবাদ কর্মসূচি চলছে। ক্রমশ দাম চড়ছে কৃষিজাত নানা পণ্যের। বিরোধীরা তো বটেই, শরিক শিবসেনাও সুর চড়াচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ফঢ়নবিশ ৩১ অক্টোবরের মধ্যে ঋণ মকুব ঘোষণার প্রতিশ্রুতি দিলেও শান্ত করা যায়নি কৃষকদের। তারা আন্দোলনে অটল। গত কয়েকদিনে গলায় দড়ির ফাঁস লাগিয়ে বা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন আরও অন্তত চার কৃষক। এঁরা হলেন রমেশ রামদাস দলভি, পরমেশ্বর ওয়াংখেড়ে, সঞ্জয় ঘানোয়াট, নভনাথ চাংদেব ভালেরাও। এদিকে কৃষকরা হরতালে নামতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা নানা পটেকর, মকরন্দ আনাসপুরেও। তাঁদের দাবি, স্বামীনাথন কমিটির সুপারিশগুলি অগ্রাধিকারের ভিত্তিতে রূপায়ণ করতে হবে। অভাবী চাষিদের জন্য ঋণ মকুব করা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget