এক্সপ্লোর

Farmer Protest: নূন্যতম সহায়ক মূল্য কেউ না দিলে নিতে হবে আইনি পদক্ষেপ, আলোচনার আগে সুর চড়ালেন কৃষকরা

আজকের বৈঠকের আগে গতকালই ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিত্ব করা সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রের কাছে চিঠি লিখে জানিয়েছিল, তিনটি কৃষি আইন প্রত্যাহার ও এমএসপি (MSP) দেওয়ার বিষয়টি কেন্দ্র নিশ্চিত না করলে আলোচনায় বসা মূল্যহীন।

নয়াদিল্লি: প্রত্যাহার করে নিতে হবে জারি হওয়া তিন কৃষি আইনই, নাহলে লাভ নেই এবারের আলোচনাতেও। কেন্দ্রের সঙ্গে সপ্তম দফায় আলোচনায় বসার আগে এই সুরেই তাঁদের বক্তব্য জানিয়ে দিলেন আন্দোলনরত কৃষকরা। সঙ্গে তাদের দাবি, নিশ্চিত করতেই হবে নূন্যতম সহায়ক মূল্য (MSP) প্রদান। কেউ এমএসপি না দিতে চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার রাস্তা খুলতে হবে বলেও কেন্দ্রের উপর চাপ বাড়ালেন কৃষকরা। নিজেদের দাবিতে অনড় থেকেই কৃষকদের এক প্রতিনিধিদল সিংঘু সীমানা থেকে আলোচনায় যোগ দিতে অংশ নিয়েছে। আজকের বৈঠকের আগে গতকালই ৪০টি কৃষক সংগঠনের প্রতিনিধিত্ব করা সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রের কাছে চিঠি লিখে জানিয়েছিল, তিনটি কৃষি আইন প্রত্যাহার ও এমএসপি দেওয়ার বিষয়টি কেন্দ্র নিশ্চিত না করলে আলোচনায় বসা মূল্যহীন। কৃষকদের সঙ্গে একাধিকবার ইতিমধ্যে আলোচনায় বসা কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ বলেছেন, 'আশা রাখি আজ সমাধানসূত্র বেরিয়ে আসবে। এমএসপি নিয়ে কৃষকদের সঙ্গে খোলামনে আলোচনা করতে সরকার তৈরি।' গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন জারি করে। আইনের ফলে আখেরে কৃষকদের সুবিধা হবে বলে বারবার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেও কৃষকরা সেই দাবি মানতে নারাজ। তারা তিন আইন প্রত্যাহার ও এমএসপি নিশ্চিত করার দাবিতে দিল্লি সীমানায় জড়ো হয়ে আন্দোলন-বিক্ষোভ চালাচ্ছেন। আজ সেই আন্দোলনের ৩৫তম দিন। এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, রেল ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বারবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলেও বুঝিয়ে দিয়েছেন কেন্দ্র তাদের অবস্থান থেকে সরছে না। একই জায়গায় কৃষকরাও। তারাও অনড় তাদের আইন প্রত্যাহারের দাবিতে। এর মাঝে কেন্দ্র নতুন করে কৃষকদের আলোচনায় ডাকায় আলোচনায় কিছুটা বরফ গলতে পারে বলেই প্রত্যাশা বিভিন্ন মহলে। যদিও কৃষকরা খুব একটা আশাবাদী নন। পঞ্জাবের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির যুগ্ম সচিব সুখবিন্দর সিং সাবরার মতে, ‘আলোচনায় গেলেও আজ কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে প্রত্যাশা রাখছি না।'
একাধিক বিরোধী দল এর মাঝে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। যে ইস্যুতে বারবার বিরোধীদের সাহায্যপ্রাপ্ত বলে কৃষক আন্দোলনকে কেন্দ্রীয় সরকার তকমা দিতে চাইলেও কৃষকরা নিজেদের দূরত্ব বজায় রেখেছেন সমস্ত রাজনৈতিক দলের থেকেই। আজও এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত করেছেন রাজনাথ সিংহ। তবে হ্যাঁ, না-র গন্ডি টপকে সমাধানসূত্র বেরিয়ে আসবে বলেই আশাপ্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী। এর মাঝেই ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকায়েত বলেছেন, ‘যে কোনও দেশে শক্তিশালী বিরোধীদের উপস্থিতি প্রয়োজন, যাদেরকে সরকার সমীহ করে চলবে। এদেশে দূর্ভাগ্যবশত তেমনটা নেই। বিরোধী দলগুলির উচিত ছিল কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় থেকে আন্দোলনের জোর বাড়ানোর।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget