এক্সপ্লোর

Farmers Protest Live Updates: আজ সদ্ভাবনা দিবস পালন করছেন আন্দোলনরত কৃষকরা

রাকেশ সংবাদমাধ্যমের সামনে চোখের জল ফেলতে ফেলতে বলেন, গ্রেফতারের দরকার নেই, তিনি গলায় দড়ি দেবেন।

Farmers Protest Live Updates: Farmers stay put at UP Gate, 'excess force' removed Farmers Protest Live Updates: আজ সদ্ভাবনা দিবস পালন করছেন আন্দোলনরত কৃষকরা

Background

গাজিয়াবাদ: যোগী আদিত্যনাথের নির্দেশের পরেও দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে ছাড়লেন না বিক্ষুব্ধ কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের শত শত সদস্য রাস্তায় বসে রয়েছেন। ইউপি গেট ছেড়ে চলে যাওয়ার জন্য গাজিয়াবাদ প্রশাসন তাঁদের চরমপত্র দেয়।

গতকাল সন্ধে থেকে ইউপি গেটে একাধিকবার বিদ্যুৎ চলে গিয়েছে। গভীর রাতে গাজিয়াবাদের জেলা শাসক অজয় শঙ্কর পাণ্ডে ও সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট কলানিধি নৈথানি বিক্ষোভস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। গতকাল থেকে এই এলাকায় মোতায়েন হয়েছেন কয়েকশো নিরাপত্তারক্ষী, তাঁদের সকলের পরনে দাঙ্গা বিরোধী আভরণ।

৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৮ নভেম্বর থেকে দলবল নিয়ে এখানে বসে রয়েছেন রাকেশ টিকাইত। গতকাল সন্ধেয় তাঁদের এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় যোগী প্রশাসন। কিন্তু এরপরেই উত্তর ভারতে প্রভাবশালী হিসেবে খ্যাত ভারতীয় কিষাণ ইউনিয়নের ডাকে মূলত পশ্চিম উত্তর প্রদেশ থেকে দলে দলে এখানে আসতে থাকেন কৃষকরা। রাকেশ সংবাদমাধ্যমের সামনে চোখের জল ফেলতে ফেলতে বলেন, গ্রেফতারের দরকার নেই, তিনি গলায় দড়ি দেবেন। এরপরই ভিওয়ানি, হিসার, কৈথাল, জিন্দ, মুজফফরনগর, মীরাট, বাগপত, বিজনৌরের মত জায়গা থেকে কৃষকরা রওনা দেন গাজিপুরের দিকে। পরিস্থিতি দেখে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে দুদিক থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে যান চলাচল।

গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় বিরাট সংখ্যক পুলিশকর্মী বিক্ষোভস্থলে মোতায়েন করায় উত্তেজনা তৈরি হচ্ছিল। তাই বেশিরভাগ পুলিশ আপাতত সরিয়ে নেওয়া হয়েছে, অল্প কয়েকজন ঘটনাস্থলে রয়েছেন। বিক্ষোভকারীরা জাতীয় পতাকা ওড়াচ্ছেন, পাশাপাশি ওড়াচ্ছেন কিষাণ একতা মঞ্চের নিজস্ব পতাকা। সঙ্গে চলছে স্লোগান, জয় জওয়ান, জয় কিষাণ। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট বলেছে, কৃষকদের প্রতিবাদের অধিকার রয়েছে। জেলা প্রশাসনও উঠে যাওয়ার কোনও নির্দেশ তাঁদের দেয়নি। তাহলে ইউপি গেট খালি করে তাঁরা উঠে যাবেন কেন।

জেলা প্রশাসন মৌখিকভাবে ভারতীয় কিষাণ মোর্চাকে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয়। লাল কেল্লার তাণ্ডবের পর ৩টি কৃষক সংগঠন ইতিমধ্যেই বিক্ষোভস্থল ছেড়ে চলে গিয়েছে।

12:17 PM (IST)  •  30 Jan 2021

মোদি সরকারের ৩টি কৃষি আইনে কোথায় কোথায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই অভিযোগ তুলে সুর চড়িয়েছেন রাহুল গাঁধী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কৃষক আন্দোলন নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত।
10:17 AM (IST)  •  30 Jan 2021

আজ মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপবাস করছেন কৃষক নেতারা। তাঁরা দিনটি ‘সদ্ভাবনা দিবস’ হিসেবে পালন করছেন।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget