এক্সপ্লোর

আর্থিক তছরুপ মোকাবিলা আইনে এই প্রথম দোষী সাব্যস্ত, ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রীর সাত বছরের কারাদণ্ড

রাঁচি: আইন কার্যকর হয়েছে ১২ বছর আগে। কিন্তু সেই আইনে এই প্রথম কারুর সাজা হল। সাজাপ্রাপ্ত অবশ্য হেলাফেলার কেউ নন। তিনি ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন মন্ত্রী। আর্থিক তছরুপ মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী হরি নারায়ণ রাইয়ের সাত বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। ১২ বছর আগে চালু হওয়া আর্থিক তছরুপ মোকাবিলা আইন (পিএমএলএ)-এ তিনিই প্রথম দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন। গতকাল বিশেষ বিচারক বি কে তিওয়ারি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার মন্ত্রীসভার সদস্যকে সরকারি ৩.৭২ কোটি টাকা তছরুপের মামলায় সাজা দিলেন। ২০০৯-এর সেপ্টেম্বরে এই আর্থিক তছরুপের ঘটনার হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। এই মামলায় রাই ছাড়াও মধু কোড়া সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এবং কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ইডি-র পক্ষ থেকে বলা হয়েছে, ২০০৫-০৮ পর্যন্ত সময়ে মন্ত্রী থাকাকালে রাই সরকারি অর্থের তছরুপ করে সেই বেআইনি আয় দিয়ে অনেকগুলি সম্পত্তি কেনেন। এভাবে সরকারি অর্থ নিজস্ব স্বার্থে তছরুপ করেন তিনি। দুমকা জেলার জারমুন্ডি আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত রাই অর্জুন মুন্ডা ও শিবু শোরেনেরও মন্ত্রিসভার সদস্য ছিলেন। ইডি জানিয়েছে, পিএমএলএ-র ৩ ও ৪ নম্বর ধারায় রাই দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও দেড় বছর কারাবাসের সাজা ঘোষণা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget