এক্সপ্লোর

এবার পাকিস্তানের আকাশ এড়িয়ে আমদাবাদ থেকে উপসাগরীয় দেশগুলিতে বিমান চালাবে ভারতীয় বিমান কোম্পানিগুলি

নয়াদিল্লি: এবার থেকে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে আরব সাগরের ওপর দিয়েই আমদাবাদ থেকে উপসাগরীয় দেশগুলিতে বিমান চালাবে ভারতীয় বিমান কোম্পানিগুলি। ভারত, পাকিস্তান সম্পর্ক এখন যে তলানিতে এসে ঠেকেছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর পিছনে রাজনীতির কোনও ব্যাপার নেই বলে জানিয়েছে। কয়েকটি মহল থেকে ভারত-পাক সম্পর্কে বর্তমান টেনশন, টানাপোড়েনের জেরেই প্রতিবেশী দেশের আকাশপথকে বিমান কোম্পানিগুলি যাত্রাপথের বাইরে রাখছে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। কিন্তু কয়েকটি বিমান কোম্পানির আবেদনেই উপসাগরীয় দেশগুলিতে বিমান চালানোর রুট নতুন করে বদল করা হল বলে খবর। ডিজিসিএ-র জনৈক শীর্ষকর্তার বক্তব্য, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) আমদাবাদ থেকে উপসাগরীয় দুনিয়ায় সোজা রুটে বিমান চালানোর আবেদনে সায় দিয়েছে। এর ফলে জ্বালানির সাশ্রয় হবে। খরচ কমবে বিমান কোম্পানিগুলির। তিনি বলেন, আমদাবাদ থেকে উপসাগরে আমাদের দেশীয় বিমানগুলি পাকিস্তানের ওপর দিয়ে যায়। নতুন রুটে তারা ওই রাস্তা ব্যবহার করবে না। প্রসঙ্গত, ভারতের আকাশপথ ও আশপাশের মহাসাগরীয় এলাকায় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট পরিষেবা দিয়ে থাকে এএআই। প্রসঙ্গত, স্পাইসজেট সমেত বেশ কয়েকটি বিমান সংস্থা আমদাবাদ থেকে উপসাগরীয় দেশগুলিতে বিমান চালায়। যাত্রাপথ বদলের ফলে তাদের জ্বালানি খরচ কমতে পারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget