এক্সপ্লোর

পশুখাদ্য মামলায় প্রধান লালুর জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

গতকাল সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, দীর্ঘ সময় ধরে অসুস্থ লালু প্রসাদ হঠাৎ লোকসভা ভোটের আগে ভোটের কাজের জন্য নিজেকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে দাবি করেছেন।

নয়াদিল্লি: কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ২৪ মাস তিনি জেলে রয়েছেন, জামিনের স্বপক্ষে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রতিষ্ঠাতার এই যুক্তি নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য, তাঁর ১৪ বছরের জেলের সাজার কাছে ২৪ মাস কিছুই নয়! লালুর কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবল জানান, তাঁর মক্কেল যে একমাত্র অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, সেটা হল ষড়যন্ত্র। মামলায় কোনও ক্ষয়ক্ষতি পূরণ বা দাবির ব্যাপার নেই। গতকাল সিবিআই সুপ্রিম কোর্টে জানায়, দীর্ঘ সময় ধরে অসুস্থ লালুপ্রসাদ হঠাৎ লোকসভা ভোটের আগে ভোটের কাজের জন্য নিজেকে ‘সম্পূর্ণ সুস্থ’ বলে দাবি করেছেন। গত ৮ মাস ধরে জেলে থেকে হাসপাতালে যাতায়াত করছেন তিনি। অসুস্থ হয়েও দলকে নেতৃত্ব দেওয়ার জন্য জামিন চাইছেন। আবেদন ম়ঞ্জুর হলে ভুল বার্তা যাবে। সূত্রের খবর, রাঁচি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন আসন্ন লোকসভা ভোটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্যই অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন লালুপ্রসাদ। হাসপাতালে থাকাকালীন ডেরেক ও ব্রায়েন, শরদ যাদব, হেমন্ত সোরেন, আহমেদ পটেল, ডি রাজার মতো ব্যক্তিত্ব দেখা করেছেন তাঁর সঙ্গে। চারটি পশুখাদ্য মামলা সহ ৭৫.৪৮ কোটি টাকার আর্থিক তছরুপের জন্য দোষী সাব্য সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ। এছাড়াও ১৩৯.৪৫ কোটি টাকা আর্থিক দুর্নীতির মামলা চলছে কার ওপর। লালু প্রসাদকে বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে পাঠানো হয়। ১০ জানুয়ারি রায়কে চ্যালেঞ্জ করে ঝাড়খন্ড হাইকোর্টে জামিনের জন্য আপিল করেন লালু। পশুখাদ্য কেলেঙ্কারিতে ৯০০ কোটির আর্থিক তছরুপের মামলা হয় লালুর বিরুদ্ধে। ১৯৯০-এর প্রথমে বিহারের ঝাড়খণ্ডে পশুখাদ্য দপ্তর থেকে টাকা নয় ছয় করার ৩টি মামলা রুজু হয় লালু প্রসাদ যাদবেব বিরুদ্ধে। এই সময় বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি। ঝাড়খণ্ডের দেওঘর, দুমকা ও চৈবাসাতেও আর্থিক দুর্নীতি চালান তিনি। হাইকোর্টে অসুস্থতা ও বয়সজনিত কারণে জামিন পান লালুপ্রসাদ। বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইনস্টিট্রিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসাধীন রয়ছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget