এক্সপ্লোর

মাল্টিপ্লেক্সে খাবারের দাম গলাকাটা, সরকার কেন নিয়ন্ত্রণ করে না? প্রশ্ন বম্বে হাইকোর্টের

মুম্বই: মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্সগুলিতে খাবারের দাম অত্যধিক। রাজ্য সরকার কেন নিয়ন্ত্রণ করছে না? আজ এই প্রশ্নই তুলল বম্বে হাইকোর্ট। বিচারপতি রঞ্জিৎ মোর ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের বেঞ্চ বলেছে, ‘মাল্টিপ্লেক্সগুলিতে যে খাদ্য ও পানীয় বিক্রি করা হয়, তার গলাকাটা দাম নেওয়া হয়। কখনও কখনও সিনেমার টিকিটের দামের চেয়ে খাবারের দাম বেশি হয়ে যায়। সরকার সাধারণ মানুষকে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে না। সেটা আমরা বুঝি। কিন্তু তাহলে কেন সিনেমা হলে খাবারের দাম নিয়ন্ত্রণ করা হয় না?’ মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলিতে বাইরের খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জৈনেন্দ্র বক্সী নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী আদিত্য প্রতাপ দাবি করেন, সিনেমা হলে বাইরের খাবার বা জল নিয়ে যাওয়া নিষিদ্ধ করার কোনও আইন নেই। মহারাষ্ট্র সিনেমাজ (নিয়ন্ত্রণ) আইনে বলা হয়েছে, সিনেমা হলগুলিতে খাবার বিক্রি করা যাবে না। পাল্টা মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠনের আইনজীবী ইকবাল চাগলা দাবি করেন, ‘আমি যদি আগামীকাল একটি পাঁচতারা হোটেলে যাই, তাহলে কফির দাম কমাতে বলতে পারি না। কারণ, আমি ব্যয়বহুল হোটেলে খেতে গিয়েছি। সেভাবেই একজন মাল্টিপ্লেক্সে গিয়ে ২০০ টাকা দিয়ে এক গ্লাস কোলা কেনেন। এটা সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত। আমি কোলা কোম্পানিকে দাম কমানোর কথা বলতে পারি না। নিরাপত্তার কারণেই দর্শকদের বাড়ি থেকে খাবার নিয়ে যেতে দেওয়া হয় না। তাঁরা তিন ঘণ্টার মধ্যে কিছু না কিনতেই পারেন। জল প্রয়োজনীয় হওয়ায় আমরা বিনামূল্যে ফিল্টার ও আর ও জল দিই।’ সওয়াল-জবাব শুনে বিচারপতিরা বলেন, ‘মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠন দর্শকদের খাবার ও পানীয় কিনতে বাধ্য করছে। ইচ্ছামতো দামে খাবার বিক্রি করা হচ্ছে। খাবারের দামে নিয়ন্ত্রণ আনার বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে।’

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক
৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক
৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget