এক্সপ্লোর

Rajan Gogoi Z+ Security Cover: এবার জেড প্লাস ভিআইপি সুরক্ষা প্রাক্তন প্রধান বিচারপতি গগৈকে, সর্বক্ষণ ৮-১২ জন কম্যান্ডোর বলয়, ঘেরা থাকবে বাড়িও

নিরাপত্তার বহর বাড়ছে রঞ্জন গগৈয়ের। দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার। সরকারি সূত্রে শুক্রবার এ খবর পাওয়া গিয়েছে। দেশের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়ে গগৈকে রাখার কারণ কী , সে ব্যাপারে সরকারি সূত্রে কিছু জানা না গেলেও অযোধ্যায় বিতর্কিত মন্দির-মসজিদ রায়ের পরিপ্রেক্ষিতেই হয়তো এমন পদক্ষেপ করা হল বলে মনে করছে কোনও কোনও মহল।

নয়াদিল্লি: নিরাপত্তার বহর বাড়ছে রঞ্জন গগৈয়ের। দেশের প্রাক্তন প্রধান বিচারপতিকে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার। সরকারি সূত্রে শুক্রবার এ খবর পাওয়া গিয়েছে। দেশের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়ে গগৈকে রাখার কারণ কী , সে ব্যাপারে সরকারি সূত্রে কিছু জানা না গেলেও অযোধ্যায় বিতর্কিত মন্দির-মসজিদ রায়ের পরিপ্রেক্ষিতেই হয়তো এমন পদক্ষেপ করা হল বলে মনে করছে কোনও কোনও মহল। ৬৬ বছরের গগৈ দেশের যেখানে, যখনই যাবেন, তাঁকে ঘিরে থাকবে সিআরপিএফের সুরক্ষা বলয়। সশস্ত্র কম্যান্ডোদের ঘেরাটোপে থাকবেন তিনি। প্রধান বিচারপতি পদে মেয়াদ ফুরানোর পর গগৈ বর্তমানের রাজ্যসভার সাংসদ। সংসদের উচ্চকক্ষের সদস্য হওয়ার দৌলতে আগে তিনি দিল্লি পুলিশের নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে থাকতেন। প্রসঙ্গত, ২০১৯ এর নভেম্বরে অবসর নেন গগৈ। তাঁকে সরকার রাজ্যসভায় মনোনীত সদস্য করে পাঠায়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের ভিআইপিদের নিরাপত্তা দেওয়ার জন্য় একটি পৃথক ইউনিটই আছে। সূত্রের খবর, ৮ থেকে ১২জন সিআরপিএফ কম্যান্ডোর একটি টিম, তিনি যেখানেই যান না কেন, সর্বক্ষণ তাঁকে ঘিরে রাখবে। তাঁর বাড়ির সুরক্ষাতেও সমান সংখ্যায় জওয়ান মোতায়েন করবে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফের ভিআইপি সুরক্ষার সুবিধাভোগীদের তালিকায় গগৈ হলেন ৬৩-তম। একটি সূত্রে বলা হয়েছে, অযোধ্যা মামলার রায়দানের আগে থেকেই তিনি জেড প্লাস সুরক্ষা পাচ্ছিলেন। জেড প্লাস সুরক্ষার বিষয়টি সিআরপিএফই দেখভাল করে। বাছাই করা লোকজনকেই জেড প্লাস তালিকায় রাখা হয়। তাতে কারা থাকবেন, সেটা ঠিক করে কেন্দ্রে ক্ষমতাসীন সরকারই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি থেকে প্রাপ্ত খবর, সূত্রের ভিত্তিতেই সরকার স্থির করে, কাকে কোন স্তরের সুরক্ষা দেওয়া হবে। উল্লেখ্য,২০১৯ এর ৯ নভেম্বর তত্কালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও আরও ৪ বিচারপতির সুপ্রিম কোর্টের বেঞ্চ দীর্ঘদিন ধরে চলা মন্দির-মসজিদ মামলার রায় ঘোষণা করে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির স্বপক্ষে মত দেয়। পাশাপাশি অযোধ্যাতেই বিকল্প জায়গায় ৫ একর জমির বন্দোবস্তও করতে বলে, যেখানে একটি মসজিদ গড়ে উঠবে। শীর্ষ আদালতের রায় সংশ্লিষ্ট সব পক্ষই মেনে নিয়েছে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University News:
Jadavpur University News:
Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget