এক্সপ্লোর

বিজেপি ছাড়লেন যশবন্ত সিনহা, 'রাজনৈতিক সন্ন্যাস' নিচ্ছেন, 'গণতন্ত্র রক্ষা'য় জোরদার আন্দোলনে নামার ঘোষণা, দল ওঁকে অনেক সম্মান দিয়েছে, কিন্তু উনি কংগ্রেসের একজন হয়েই চলছিলেন, পাল্টা বিজেপি 

নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরেই বিজেপির বর্তমান নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধ চলছিল এবং তা জনসমক্ষে চলেও আসে। শেষ পর্যন্ত বিদ্রোহী বিজেপি নেতা যশবন্ত সিনহা দল ছাড়লেন। শনিবার বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন এই প্রবীণ নেতা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যদিও অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না। বিজেপি ছাড়ার সঙ্গে সঙ্গে 'রাজনৈতিক সন্ন্যাস' নেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন তিনি। আজ পটনায় এক সভায় তিনি বলেন, সব ধরনের দলীয় রাজনীতি থেকে ছুটি নিচ্ছি। বিজেপির সঙ্গেও যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিচ্ছি। তবে একইসঙ্গে দেশে 'গণতন্ত্র রক্ষা'য় জোরদার আন্দোলনে নামবেন বলেও ঘোষণা করেছেন তিনি। এদিকে বিজেপি যশবন্ত সিনহার দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণায় মোটেই অবাক হয়নি বলে জানাল। দলের মুখপাত্র তথা জাতীয় মিডিয়া সেলের প্রধান অনিল বালুনি বলেন, ওনার নানা মন্তব্য, লেখাপত্র থেকেই বোঝা যাচ্ছিল, উনি মানসিক ভাবে আর বিজেপির সঙ্গে নেই। দল ওনাকে অনেক সম্মান, গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। কিন্তু ওনার আচরণ ঠিক ছিল না। ওনার কথাবার্তায় কংগ্রেসের সুর শোনা যেত, মনে  হত, বিরোধী দলের হয়ে আসরে নেমে কেউ কথা বলছেন। বিজেপি ত্যাগের সিদ্ধান্ত জানিয়েও মোদী প্রশাসনকে আক্রমণ করেন যশবন্ত। বাজেট অধিবেশন মোদী সরকারই চলতে দেয়নি বলে অভিযোগ করেন। বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রের সরকারই সংসদ অধিবেশন স্বাভাবিক ভাবে হতে দেয়নি। বাজেট অধিবেশন ঠিকঠাক চলল কিনা, তা নিয়ে কোনও মাথাব্যাথাই ছিল না তাদের। বিরোধীদের দাবিগুলি শুনতে তাদের একবারও বৈঠকে ডাকেননি প্রধানমন্ত্রী। বিজেপিতে নরেন্দ্র মোদী জমানা শুরু হওয়ার সময় থেকেই বিজেপির পুরানো জমানার নেতাদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়। লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর যোশী, যশবন্ত সিংহ, অরুণ শৌরিদের মতো যশবন্ত সিনহারও মনে হয়, দলে তাঁরা কোণঠাসা হয়ে পড়ছেন। গত কয়েক মাসে মোদী সরকারের বেশ কিছু নীতির ব্যাপারে প্রকাশ্যে বিরোধিতা করেন যশবন্ত। গত ২৮ মার্চ তিনি শত্রুঘ্ন সিনহাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মোদী সরকারের বিরুদ্ধে ২০১৯ এর সাধারণ নির্বাচন ও কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটের আগে সব বিরোধী দলকে একজোট করতে তাঁর উদ্যোগের প্রশংসাও করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget