এক্সপ্লোর

রাজস্থানে কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী পদের লড়াই জোরদার হতে পারে? ভোটে লড়ছেন, জানালেন গেহলট, পায়লট দুজনেই

নয়াদিল্লি: বিজেপির হাত থেকে রাজস্থানের ক্ষমতা ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস। তারা ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নে জল্পনার মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পায়লট, দুজনেই আসন্ন বিধানসভা ভোটে লড়ছেন বলে জানিয়ে দিলেন। দুজনেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার কিনা, কংগ্রেসের রাজ্য নেতাদের মধ্যে কোনও ঘরোয়া বিবাদ আছে কিনা, এই জল্পনা অবশ্য উড়িয়ে দেন তাঁরা। তাঁরা একজোট হয়েই বিজেপিকে রুখবেন বলে জানান। কংগ্রেস সদর দপ্তরে যৌথ সাংবাদিক বৈঠক করেন তাঁরা। সেখানেই আজ রাজস্থানের দৌসার বিজেপি সাংসদ হরিশ চন্দ্র মিনার কংগ্রেসে যোগদানের খবর ঘোষণা করা হয়। গেহলট সাংবাদিক সম্মেলনে বলেন, রাজস্থানে আমরা সবাই ঐক্যবদ্ধ। বিজেপি মিথ্যা প্রচার করছে যে, কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আমি আসন্ন বিধানসভা ভোটে লড়ছি। সচিন পায়লট, অন্য সিনিয়র নেতারাও লড়বেন। টিকিট বন্টন ঘিরে ওপরমহলের নেতাদের মধ্যে অসন্তোষ, খেয়োখেয়ির জেরে রাজস্থানে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও গেহলট তা মানতে নারাজ। রাজস্থানে মনোনয়ন জমা শুরু হয়েছে গত সোমবার, ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নির্দেশে, গেহলটের অনুরোধে তিনিও ভোটে লড়ছেন বলে জানান পায়লট। তিনি শেষবার ২০১৪য় আজমেঢ় লোকসভা কেন্দ্রে ভোটে লড়ে হেরে যান। চলতি বছরে এর আগে হওয়া উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। মূল দুই দাবিদারই ভোটে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় এবার রাজস্থানে মুখ্যমন্ত্রী পদ ঘিরে কংগ্রেসের ঘরোয়া লড়াই তুঙ্গে উঠতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ালেও পায়লট বলেন, রাজ্যে দলে কোনও বিভাজনই নেই। নেতারা সবাই বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর চেষ্টায় একজোট রয়েছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে প্রশ্ন করা হলে গেহলট বলেন, স্বাধীনতার পর থেকেই কংগ্রেস কখনও রাজস্থানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম আগাম ঘোষণা করেনি, দল আজও সেই ধারা বহাল রাখতে পারে খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget