এক্সপ্লোর
নিজেই নিজের লিঙ্গচ্ছেদ করলেন ‘গডম্যান’!

জয়পুর: নিজের লিঙ্গচ্ছেদ করার অভিযোগ উঠল রাজস্থানের এক ‘গডম্যানের’ বিরুদ্ধে।
খবরে প্রকাশ, চুরু জেলার তারানগর শহরের বাসিন্দা ৩০ বছরের সন্তোষ দাস নামে ওই স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে সম্প্রতি এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের অভিযোগ আনেন এক প্রতিবেশী ব্যক্তি।
এরপরই, নিজের লিঙ্গচ্ছেদ করেন সন্তোষ। প্রথমে তারানগরে প্রাথমিক চিকিৎসা করানোর পর পরে সন্তোষকে বিকানেরের একটি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
পুলিশ জানিয়েছে, শীঘ্রই তাঁর বয়ান রেকর্ড করা হবে।
Before You Go
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?





















