এক্সপ্লোর

গোরক্ষপুর বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেনের অভাবে শিশুমৃত্যু: জামিন পেলেন ডাঃ কাফিল খান

এলাহাবাদ: গত আগস্টে গোরক্ষপুরের বিআরডি মেডিকেল কলেজে অক্সিজেন সরবরাহে ঘাটতির জেরে শিশুমৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেফতার ডাক্তার কাফিল খানকে অবশেষে বুধবার জামিন দিল এলাহাবাদ হাইকোর্ট। অক্সিজেনের অভাবে ওই হাসপাতালে ৬০-এর বেশি শিশু মারা গিয়েছিল। গত ৭ মাস তিনি জেলে ছিলেন। জেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে কাফিলের চিকিত্সা হচ্ছে না, তাঁকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী। বলেছিলেন, গত ২৯ মার্চ হৃদরোগে আক্রান্ত হন কাফিল, কিন্তু ঠিকঠাক চিকিত্সা হয়নি তাঁর। যদিও জেলা প্রশাসন অভিযোগ নাকচ করে। তবে তার দুদিন পর গত ১৯ এপ্রিল কঠোর নিরাপত্তার মধ্যেই মেডিকেল চেকআপের জন্য কাফিলকে নিয়ে আসা হয় গোরক্ষপুর জেলা হাসপাতালে। সেখানে কার্ডিওলজিস্ট ডাঃ কে কে সাইনি তাঁর রক্তচাপ পরীক্ষা করেন, অন্যান্য পরীক্ষাও হয়। তাঁকে হার্টের অসুখের বিপদের মাত্রা কতখানি, জানার জন্য সম্পূর্ণ লিপিড প্রোফাইল পরীক্ষা করতে বলা হয়। পরীক্ষা হয়ে যাওয়ার পর তাঁকে মিডিয়ার সামনে না এনে তড়িঘড়ি বের করে নিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু পুলিশ ভ্যানে ওঠার মুখে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। বলেন, এটা পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা। আমার ঘাড়ে দায় চাপানো হচ্ছে। বাজেটে ওপর মহল থেকে অর্থ বরাদ্দ হয়নি, তাহলে অক্সিজেন সিলিন্ডারের টাকা কোথা থেকে আসবে? দ্রুত তাঁকে ভ্যানে ঠেলে ঢুকিয়ে নিয়ে চলে যায় পুলিশ। আজ নথি বিকৃত করতে পারবেন না, সাক্ষীদের ভয় দেখিয়ে প্রভাবিত করতে পারবেন না, প্রভৃতি শর্তে তাঁকে জামিন দেন বিচারপতি যশবন্ত ভার্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget