এক্সপ্লোর

২৫ একর জমি বাছাই, অযোধ্যায় কেন্দ্রের রামায়ণ মিউজিয়াম তৈরির প্ল্যান ঘিরে জল্পনা

নয়াদিল্লি: অযোধ্যায় রামায়ণ মিউজিয়াম তৈরির প্ল্যান নরেন্দ্র মোদী সরকারের। বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বর থেকে প্রায় ১৫ কিমি দূরে এজন্য ২৫ একর জমিও চিহ্নিত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ওই জমি দেখতে ১৮ অক্টোবর অযোধ্যা যাওয়ার কথা কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী মহেশ শর্মার। সরকারি সূত্রের খবর, রামায়ণ সার্কিটের অংশ হবে এই মিউজিয়াম। ভোটমুখী উত্তরপ্রদেশে কেন্দ্রের এই উদ্যোগ ঘিরে জল্পনা শুরু হয়েছে। রামের নামে আবেগ তৈরি করে কি ভোটবাক্সে ফসল তুলতে চাইছে বিজেপি, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, অযোধ্যা সফরে রামায়ণ সার্কিট অ্যাডভাউসরি বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে পারেন শর্মা। প্রস্তাবিত মিউজিয়ামের সঙ্গে নেপাল ও শ্রীলঙ্কায় রামায়ণের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলিকে কোন কোন রুটে যুক্ত করা যায়, সে ব্যাপারে সেখানে আলোচনা হবে। তাছাড়া রামের যাত্রার গোটা কাহিনি তুলে ধরা মিউজিয়াম তৈরির ব্যাপারে ধর্মীয় নেতাদের সঙ্গেও শর্মা আলোচনায় বসতে পারেন বলে শোনা যাচ্ছে। আরও খবর, অযোধ্যা বা চিত্রকূটে একটি আন্তর্জাতিক রামায়ণ কনক্লেভ আয়োজনের পরিকল্পনা নিয়েও আলোচনা করতে পারেন তিনি। প্রায় ১২টি দেশ থেকে প্রতিনিধিরা  ওই  কনক্লেভে আসতে পারেন। বিজেপি যদিও জানিয়ে রেখেছে যে, আগামী বছরের গোড়ায় হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রামমন্দিরকে তারা ইস্যু করছে না, কিন্তু প্রস্তাবিত রামায়ণ মিউজিয়াম ও তাকে ঘিরে যাবতীয় কর্মকাণ্ডে সুকৌশলে হিন্দু ভাবাবেগ তৈরির  চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। সেই জল্পনা উস্কে দিয়েছে দশেরার দিন লখনউয়ের সভায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ‘জয় শ্রী রাম’ ধ্বনি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget