এক্সপ্লোর

হাজিরার সার্টিফিকেটে সই লাগবে অন্তত ১০ অভিভাবক, স্থানীয় সরপঞ্চের, তবেই বেতন পাবেন সরকারি স্কুলের শিক্ষকরা, সিদ্ধান্ত জম্মুর কিস্তোয়ার প্রশাসনের

স্কুলগুলিতে পরিদর্শন চালিয়ে পড়ুয়াদের শিক্ষার খারাপ মানের উদাহরণ পাওয়া গিয়েছে, এমনকী কয়েকটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়ারা নাকি ১০০ পর্যন্ত গুনতেই পারে না বলে জানিয়েছেন সরকারি অফিসাররা।

জম্মু: অনেক স্কুলেই মাস্টারমশাইরা ঠিকমতো পড়ানোর দায়িত্ব পালন করছেন না বলে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে কঠোর পদক্ষেপ করল জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারের প্রশাসনিক কর্তৃপক্ষ। জেলার ডেভেলপমেন্ট কমিশনার আঙ্গরেজ সিংহ রানা নির্দেশ দিয়েছেন, এবার থেকে প্রতি মাসে শিক্ষকদের স্কুলে হাজিরার শংসাপত্র পেশ করতে হবে যাতে সই থাকবে অন্তত ১০ জন অভিভাবক, স্থানীয় সরপঞ্চের। এই সার্টিফিকেট জমা পড়লেই বেতন পাবেন শিক্ষকরা। সরকারি স্কুলের পঠনপাঠনের ওপর নজর রাখাই রানার এই নির্দেশের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সরকারি কর্তারা। সরকারি নির্দেশ উদ্ধৃত করে বলা হয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন মিলবে সেই স্কুলের পড়ুয়াদের অন্তত ১০ জন অভিভাবকের সই করা হাজিরার সার্টিফিকেট পেশ হলেই। প্রতি মাসে একই ১০ জনের সই হলে চলবে না। রোটেশন অর্থাত ঘুরিয়ে ফিরিয়ে ১০ অভিভাবকের সই চাই। সংশ্লিষ্ট ট্রেজারিতে বেতনের বিল জমা দেওয়ার সময় তাতে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সরপঞ্জের সইও লাগবে। স্কুলগুলিতে পরিদর্শন চালিয়ে পড়ুয়াদের শিক্ষার খারাপ মানের উদাহরণ পাওয়া গিয়েছে, এমনকী কয়েকটি স্কুলের পঞ্চম শ্রেণির পড়ুয়ারা নাকি ১০০ পর্যন্ত গুনতেই পারে না বলে জানিয়েছেন সরকারি অফিসাররা। রানা বলেছেন, সরকারি স্কুলগুলির পড়ুয়াদের পরীক্ষায় পাশের হার বাড়াতে হলে কিছু কঠোর ব্যবস্থা আমাদের নিতেই হবে। আশা করছি, ছাত্রছাত্রীদের উন্নত, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহযোগিতা পাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget