এক্সপ্লোর

বিএসএনএল পুনরুজ্জীবনে অর্থ লগ্নি, প্রযুক্তি আধুনিকীকরণের ভাবনা কেন্দ্রের

টেলিকম পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল।

নয়াদিল্লি: প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)-এ আর্থিক লগ্নির বিষয়ে ভাবনাচিন্তা চালাচ্ছে কেন্দ্র। টেলিকম পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে বিএসএনএল। এমতাবস্থায়, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে পুনরুজ্জীবিত করতে বিএসএনএল-এ প্রযুক্তি আধুনিকীকরণ এবং উন্নয়নের জন্য অর্থ লগ্নি করতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন, টেলিকম সেক্টরে আরও স্থিতধি আনতে একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করিয়ে দেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে টেলিকম ও ডেটা রেট অত্যন্ত সস্তা। মন্ত্রকে রবিশঙ্করের ডেপুটি প্রতিমন্ত্রী সঞ্জয় শমরাও বলেন, বিএসএনএল-এর মান্ধাতার আমলের প্রযুক্তি নিয়ে অনেকে অভিযোগ তুলেছেন। তাই দেশের সর্বত্র ৪জি পরিষেবা অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রযুক্তি আধুনিকীকরণ করা হবে। সঞ্জয় আরও বলেন, কর্মীদের বেতন বাবদ মোট আয়ের ৭৫ শতাংশ খরচ করতে হয় বিএসএনএল-কে। সেখানে বেসরকারি সংস্থাগুলি অনেক কম খরচে কর্মী নিয়োগ করে। সঞ্জয় জানান, বিএসএনএল-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার ৫৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব খারিজ করা হয়েছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget