এক্সপ্লোর

চিন সীমান্তে সংঘাতের জের, আইটিবিপি-র গুরুত্বপূর্ণ পদ ফিরিয়ে আনল কেন্দ্র

নয়াদিল্লি: ক্রমশ বাড়ছে ভারত-চিন সীমান্ত সামরিক সংঘাতের মাত্রা। তিব্বতে চিনা সেনার লাইভ ফায়ার ড্রিলের কয়েক ঘণ্টার মধ্যেই আইটিবিপি-র গুরুত্বপূর্ণ পদকে তিন বছর পর ফিরিয়ে আনল কেন্দ্র।

সোমবারই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) এডিজি-র দায়িত্ব নেন ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার আর কে মিশ্র। বর্তমানে মিশ্র আরেক আধাসামরিক বাহিনী সিআইএসএফ-এর এডিজি-র পদে নিযুক্ত ছিলেন।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে আইটিবিপি-র এডিজি পদটি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁকে পুনরায় আইটিবিপি-তে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মূলত, চিন সীমান্তে পাহারার দায়িত্বে থাকে ৯০ হাজারের শক্তি-বিশিষ্ট আইটিবিপি।

বর্তমানে চিন সীমান্তে যে ভাবে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছে, তা মাথায় রেখে বাহিনীর কার্যকারিতা আরও বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

কেন্দ্রীয় সূত্রের খবর, আইটিবিপি-তে এডিজি-র পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, বাহিনীর অপারেশনাল এফেক্টিভনেস উন্নত করতে যাবতীয় সিদ্ধান্ত নেন এডিজি।

বাহিনীর এক শীর্ষ কর্তা জানান, পাশাপাশি, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষিও বাহিনীর কার্যকারিতার পর্যালোচনা করেন। তারপরই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পোস্টটিকে পুনরায় সক্রিয় করার সবুজ সঙ্কেত দেন।

কেন্দ্রীয় সূত্রের খবর, গত কয়েক বছরে লাদাখ ও অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে বারবার আগ্রাসন ঘটিয়েছে চিনা সেনা। ডোকালামে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, তাও চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের।

এমতাবস্থায়, আইটিবিপি-র তরফে এডিজি পদ ফিরিয়ে আনার দাবি উঠেছিল। অবেশেষে তাদের সেই দাবি মিটতে চলেছে।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget