এক্সপ্লোর

জিএসটি-র সূচনায় কাল সংসদের সেন্ট্রাল হলের মধ্যরাতের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত কংগ্রেসের

নয়াদিল্লি: আগামীকাল মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে দেশজুড়ে চালু হতে চলেছে পণ্য-পরিষেবা কর (জিএসটি)। কিন্তু জিএসটি-র জন্মক্ষণের ওই অনুষ্ঠানে থাকছে না প্রধান বিরোধী দল কংগ্রেস। এর আগে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে। অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি উপস্থিতি থাকলেও দেশের বৃহত্তম কর সংস্কারের সূচনা  করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বিষয়ে ঘোরতর আপত্তি তোলে কংগ্রেস। কংগ্রেস বলে, মঞ্চে যেখানে রাষ্ট্রপতি থাকবেন সেখানে প্রধানমন্ত্রী জিএসটি-র সূচনা করবেন কীভাবে? এতে তো রাষ্ট্রপতির পদমর্যাদাই খাটো করা হয়। জিএসটি-র সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে প্রথম থেকেই কংগ্রেসের মধ্যে দোলাচল ছিল। কারণ, কংগ্রেসের একাংশের বক্তব্য, মোদী চাইছেন মধ্যরাতের অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজেকে নেহরুর সমপর্যায়ে নিয়ে যেতে! তাই পুরো অনুষ্ঠানটাই মোদী-ময় করার চেষ্টা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য, আদতে জিএসটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মস্তিষ্কপ্রসূত। কংগ্রেসের কেউ কেউ এমনটাও মনে করিয়ে দিচ্ছেন, ২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন জিএসটি কার্যকরের জন্য সংবিধান সংশোধনী আনতে চেয়েছিল, তখন তার তীব্র বিরোধিতা করেছিল গুজরাত সরকার। সেসময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী। অনুষ্ঠান বয়কট করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত বসার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এদিন জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদী অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget