এক্সপ্লোর

মোদীর বুক বিরাট, হৃদয় খুবই ক্ষুদ্র! কটাক্ষ রাহুলের, জিএসটি-'কে কর সন্ত্রাসের সুনামি' বলেও তোপ

নয়াদিল্লি: নোট বাতিল, জিএসটির দেশের অর্থনীতির ওপর বিরাট ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করে ফের নরেন্দ্র মোদীকে তোপ রাহুল গাঁধীর। কংগ্রেস সহ সভাপতির বক্তব্য, মোদী সরকার, শাসক দলের ওপর মানুষের আস্থার মৃত্যু হয়েছে। কারণ তার নেতার বিরাট বড় বুক, কিন্তু হৃদয় খুবই ক্ষুদ্র! রাজধানীতে পিএইচডি চেম্বারে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সভায় রাহুল তাঁর ভাষণে বলেন, সরকারের ওপর মানুষের আস্থা নেই। প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকার নিশ্চিত, প্রতিটি লোক চোর। আস্থা তৈরি হয় তখনই যখন কেউ অন্যের কথা শোনে। কিন্তু আজ এই সরকারে এমন একজনও কেউ নেই যে দেশবাসীর কষ্টের কথা শুনতে চায়। আর্থিক মন্দা, বেকারিকে 'মোদীর তৈরি বিপর্যয়' আখ্যা দিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন, অর্থনীতিতে ধস নেমেছে, কিন্তু কেন্দ্র ভান করছে, 'সব ঠিক আছে', বাস্তবকে এড়িয়ে যাচ্ছে। রাহুল এও বলেন, ভারতে অসাম্য গত ১০০ বছরে সবচেয়ে বেশি এখন। সব এমএমডি অর্থাত মোদী মেড ডিজাস্টার। ব্যবসা ডুবছে। কিন্তু শ্রী জেটলির সাহস আছে, তিনি রোজ টিভি চ্যানেলে দাবি করছেন, সবই ঠিকঠাক চলছে! মোদীর নোট বাতিলের পদক্ষেপকে তুলোধনা করে রাহুলের দাবি, মানুষের বুকে সন্ত্রাস, ভীতি ছড়িয়েছে এই সিদ্ধান্ত। লক্ষ লক্ষ মানু্ষকে ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়াতে হয়েছে। এক এটিএম থেকে আরেক এটিএমে ছুটতে হয়েছে, মৃত্যু হয়েছে অনেকের। রাহুলের মন্তব্য, সব নগদই কালো নয়, সব কালোই নগদ নয়। এই মৌলিক ধারণাকে না বুঝে সরকার ভারতের মানুষের ওপর সন্ত্রাস নামিয়েছে। আর সেটা করতে গেলে এমন কাউকে চাই, যাঁর বুকটা খুব বড়, কিন্তু হৃদয়টা খুবই ছোট। জিএসটিকেও রাহুল 'কর সন্ত্রাসবাদের সুনামি' বলে উল্লেখ করে তার তীব্র বিরোধিতা করেন। কংগ্রেস সহ সভাপতির ব্যাখ্যা, বিমুদ্রাকরণের ক্ষতিকর ফল আর জিএসটি মিলে দেশের অর্থনীতিকে পতনের দিকে ঠেলে দিয়েছে, যা থেকে এখনও ঘুরে দাঁড়ানো যায়নি। তিনি বলেন, মোদী খুব দ্রুত দুটি গোলা (বিমুদ্রাকরণ, জিএসটি) ছুঁড়লেন যাতে টার্গেট নিচে নেমে যায়, মার খায় অর্থনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget