এক্সপ্লোর

লাদেনের মতো হাল করা উচিত মাসুদ আজহার ও হাফিজ সঈদের: রামদেব

নয়ডা: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে ভারতে এনে তাদের হাল ওসামা বিন লাদেনের মতো করা উচিত। এমনটাই মনে করেন যোগগুরু রামদেব। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন তিনি। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গি, যাতে ৪০ জন জওয়ান শহিদ হন। তাঁর মতে, এই হামলা দেশের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতার ওপর আঘাত। তিনি বলেন, সময় এসেছে পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়ার। রামদেব বলেন, দেশী হোক বা ভিনদেশি-- সব জঙ্গিকেই খতম করতে হবে। বিশেষ করে হাফিজ সঈদ ও মাসুদ আজহারকে। যেখানেই তারা থাকুক না কেন, তাদের ভারতে এনে ওসামা বিন লাদেনের মতো শেষ করা উচিত। তিনি যোগ করেন, পাক-অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি-শিবিরগুলি চলছে, সেগুলিকে ধ্বংস করা উচিত এবং সম্ভব হলে ওই এলাকাকে ভারতে ফিরিয়ে আনা হোক। যোগগুরুর মতে, পাকিস্তান এক অপরিণত, বোকা ও অশিক্ষিত দেশের মতো আচরণ করছে। এখন ভারতের প্রধানমন্ত্রীর উচিত পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। রামদেব বলেন, মোদিজির অন্তত এটা বলা উচিত, যা ঘটেছে, এরপর মাসুদ আজহার ও হাফিজ সঈদ বেঁচে থাকবে না। এর জন্য যে যে কৌশল অবলম্বন সম্ভব, সবকিছুই করা উচিত সরকারের। রামদেবের মতে, যখনই এধরনের নাশকতা হামলার ঘটনা ঘটে, আমরা বদলা কথা বলি। শুধু বলিই। একে অপরের দিকে আঙুল তুলি। কিন্তু, এখন এসব কথা বলার দিন শেষ। এসব করে কোনও লাভ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কোনও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গোটা দেশের উচিত তাঁর সেই পদক্ষেপকে সমর্থন করা। এখন সস্তা রাজনীতি করার সময় নয়। কারণ, এখন প্রশ্ন দেশের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতার। যোগগুরুর মতে, এখন একটা-দুটো সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে সমাধান সম্ভব নয়। তার বাইরে গিয়ে পাক-অধিকৃত কাশ্মীরের সবকটি জঙ্গি ঘাঁটিগুলি এক লহমায় ধ্বংস করা উচিত। পাকিস্তানের হাতে যদি পরমাণু অস্ত্র থেকে থাকে, তাহলে তা ভারতের হাতেও আছে। তবে, প্রশ্ন পরমাণু অস্ত্রের নয়, দেশের সাহস ও সার্বভৌমত্বের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget