এক্সপ্লোর

অ্যামাজনের বছরে ২২ লক্ষের চাকরি প্রত্যাখান, সিভিল সার্ভিসে উত্তীর্ণ হরিয়ানার হিমাংশু জৈন

চণ্ডীগড়:  কেরিয়ারের শুরুতে আপনার কাছে কোন চাকরিটা বেশি লোভনীয়?  ই-রিটেলার অ্যামাজন-এর থেকে বছরে বাইশ লক্ষ টাকার চাকরির প্রস্তাব, না ভারত সরকারের অধীনে আমলার চাকরি? ভারতের নতুন প্রজন্ম কী ভাবছে জানা না থাকলেও, হরিয়ানার জিন্দের হিমাংশু জৈন তাঁর লক্ষ্যে কিন্তু স্থিরই ছিলেন। তাই নির্দ্বিধায় ই-রিটেলার অ্যামাজনের তরফে বছরে বাইশ লক্ষ টাকার প্যাকেজ এক নিমেষে ছেড়ে ভারতের সর্বোচ্চ সম্মানীয় পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষার জন্যে নিজেকে তৈরি করেন। শুধু তৈরিই হননি হিমাংশু, সিভিল সার্ভিসে সারা ভারতে তাঁর স্থান হয়েছে ৪৪। হায়দবারাদের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর, গুগল, অ্যামাজনের মতো সংস্থা থেকে চাকরির প্রস্তাব পান হিমাংশু। তিন মাসের জন্যে অ্যামাজনে ইন্টার্ন হিসেবে কাজও করেন তিনি, তারপর আসে চাকরির প্রস্তাব। কিন্তু অর্থের এই বিশাল হাতছানিকে কার্যত হেলায় উড়িয়ে দিয়ে সিভিল সার্ভিসের জন্যে নিজেকে তৈরি করা শুরু করেন হিমাংশু। এরমধ্যে অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি। তবে সবকিছুর মধ্যেই তাঁর মনটা পড়েছিল অন্য জায়গায়।তাই শৈশবের স্বপ্ন সফল করতে কার্যত ঝাঁপিয়ে পড়েন হিমাংশু। দেশের সিস্টেমকে কীভাবে পরিবর্তন করতে পারেন একজন আমলা সে গল্প শুনেছিলেন ছোট থেকে। তাই সেই ইচ্ছেপূরণের লক্ষ্যেই ছুটতে শুরু করেন হরিয়ানার এই তরুণ। দিল্লি এসে নেন প্রস্তুতি। দুবার অসফল হলেও হাল ছাড়েন না তিনি। তাঁর জীবনের একটাই মন্ত্র ছিল নিজের স্বপ্ন যতদিন না সফল হচ্ছে, ততদিন তার পিছনে ছুটে চল। আপাতত স্বপ্ন বাস্তব হয়েছে, এখন মুহূর্তটা উপভোগের সময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget