এক্সপ্লোর

আইপিএলে চেন্নাইয়ের ৬টি ম্যাচ সরেছে পুনেতে, মাঠ ও পিচের জন্য বাড়তি জল চাইবে কিনা, এমসিএ-কে প্রশ্ন বম্বে হাইকোর্টের

মুম্বই: কাবেরী ইস্যুতে অশান্তির আশঙ্কায় চেন্নাই থেকে আইপিএলের নির্ধারিত ৬টি ম্যাচ পুনেতে স্থানান্তরিত হওয়ার পর সেখানকার মাঠ ও পিচের রক্ষণাবেক্ষণের জন্য পুনে পুরসভার কাছে বাড়তি জল চাইবে কিনা, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাছে জানতে চাইল বম্বে হাইকোর্ট। আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) ৬টি হোম ম্যাচ হবে পুনের এমসিএ স্টেডিয়ামে। স্বেচ্ছাসেবী সংস্থা লোকসত্তা মুভমেন্টের ২০১৬ সালের এক জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এস ওঝা ও বিচারপতি রিয়াজ চাঘলার ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বক্তব্য জানতে চায়। মহারাষ্ট্রে আইপিএলের ম্যাচ করানোর বিরোধিতা করে এনজিওটি খরার কবলে রাজ্য শুকিয়ে যাওয়ার কারণ তুলে ধরে ক্রিকেট মাঠ, পিচ ঠিক রাখতে জল ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের আইনজীবী বলেন, চলতি আইপিএলের মোট ১১টি ম্যাচ মহারাষ্ট্রে হবে বলে প্রথমে ঠিক হয়। এবার চেন্নাইয়ে যে ৬টি হওয়ার কথা ছিল, সেগুলিও তার সঙ্গে যোগ হল। পুনে শহর ও জেলার গ্রামীণ এলাকাগুলিতে ইতিমধ্যেই জল সঙ্কট চলছে। বিচারপতিরা ওই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করা এমসিএ-র কাছে জানতে চায়, তারা পুনে পুরসভার কাছে আরও জল চাইবে কিনা। গত সপ্তাহেও হাইকোর্ট একই প্রশ্ন করেছিল এমসিএ-কে, যারা ওয়াংখেড়ে স্টেডিয়ামও দেখভাল করে। সেখানেও আইপিএল ম্যাচ হচ্ছে। আজ বৃহন্মুম্বই পুরসভা হলফনামা দিয়ে আদালতে জানায়, ওই স্টেডিয়ামের জন্য জলের কোনও বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে না। ১৮ এপ্রিল পরবর্তী শুনানি ধার্য করেছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget