এক্সপ্লোর

বুলন্দশহর গণধর্ষণ: সিবিআই তদন্তের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

ইলাহাবাদ: বুলন্দশহর গণধর্ষণকাণ্ডে ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার। শুক্রবার এই মামলার তদন্তভার সিবিআই-কে দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ২৯ জুলাই ঘটা ওই নারকীয় ঘটনার নিন্দা করে আদালত জানিয়ে দেয় তারা পুলিশি তদন্ত নিয়ে খুশি নয়। এই প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। গতকালই মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট একটি মুখবন্ধ খামে আদালতে জমা দেয় পুলিশ। তারপরেই এদিন প্রধান বিচারপতি ডি বি ভোসলে এবং বিচারপতি যশবন্ত ভার্মার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত জানিয়েছে, তদন্তের গতিপ্রকৃতি এবং যা তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, তা সন্তোষজনক নয়। এই মর্মে এই ঘটনায় যে এফআইআর দায়ের করা হয়েছিল, তা আদালতে পেশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে, দুই নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট, সাক্ষীদের বয়ানও পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন স্টেটাস রিপোর্টে সামাজিক প্রেক্ষাপট, অতীত অপরাধের খতিয়ান এবং রাজনৈতিক সমীকরণের যে ব্যাখ্যা পুলিশ দিয়েছে, তাতেও অসন্তোষ প্রকাশ করে আদালত। এখানেই শেষ নয়। আদালত জানিয়ে দিয়েছে, তারা এই তদন্তের ওপর নজর রাখবে। বুলন্দশহরের কাছে মা-মেয়েকে গণধর্ষণ করল ডাকাত-দল। নির্যাতিতা মা ও মেয়ে পরিবারের অন্য চার সদস্যের সঙ্গে গাড়িতে করে দিল্লি-কানপুর ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে নয়ডা থেকে শাহজাহানপুর যাচ্ছিলেন। রাতে তাঁরা রওনা দেন। পথে দোস্তপুর গ্রামের কাছে রাস্তার ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা ডাকাতরা গাড়ি লক্ষ্য করে লোহার রড ছোঁড়ে। চালক গাড়ি থামাতেই ঘিরে ফেলে ডাকাত দল। বন্দুক দেখিয়ে তারা চালককে গাড়ি জাতীয় সড়ক থেকে  মাঠে নামাতে বাধ্য করে। ৩৫ বছরের মা ও তাঁর ১৪ বছরের কিশোরীকে মেয়েকে তিনঘণ্টা ধরে গণধর্ষণ করে ডাকাতরা। পরে তাঁদের কাছ থেকে ১১ হাজার টাকা ও কিছু গয়না ছিনিয়ে অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত সেলিম বাওয়ারিয়া সহ ৬ জনকে গ্রেফতার করে। মামলার আগামী শুনানি ১৭ আগস্ট।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget