এক্সপ্লোর

নগদ লেনদেনের ক্ষেত্রে চার্জ বসাচ্ছে এইচডিএফসি, আইসিআইসিআই-র মতো কয়েকটি ব্যাঙ্ক

নয়াদিল্লি: নগদহীন লেনদেনে উত্সাহ দিতে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ লেনদেনে এবার বসছে চার্জ। এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি ব্যাঙ্কে এখন থেকে মাসে চারবারের বেশি নগদে লেনদেন করলে, প্রতিবার ন্যূনতম ১৫০ টাকা করে চার্জ দিতে হবে। টাকা জমা দেওয়া এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা মিলিয়ে মাসে প্রথম চারটি নগদ লেনদেন বিনামূল্যে করা যাবে। সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট দু'ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তবে এই নিয়ম এটিএমের ক্ষেত্রে লাগু হচ্ছে না। এইচডিএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, হোম ব্রাঞ্চ থেকে ৪ বার পর্যন্ত নগদ লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ বসবে না। কিন্তু এর পরের প্রতিটি নগদ লেনদেনের ওপর ১৫০ টাকা করে চার্জ দিতে হবে। হোম ব্রাঞ্চে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্টে সংশ্লিষ্ট গ্রাহক এক মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে পারেন বা টাকা তুলতে পারেন। এই নির্ধারিত সীমার বেশি লেনদেন হলে প্রতি  হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। এর আগে এই সীমা ছিল ৫০ হাজার। নন-হোম ব্রাঞ্চের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ লাগবে না। কিন্তু এর বেশি লেনদেন হলেই প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। যদিও সিনিয়র সিটিজেন ও শিশুদের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে না। আইসিআইসিআই ব্যাঙ্কে মাসে চারবারের বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। থার্ড পার্টি লেনদেনের দৈনিক সীমা ৫০ হাজার টাকা। নন-হোম ব্রাঞ্চের ক্ষেত্রে কোনও একটি মাসে প্রথমবার টাকা তোলার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে প্রতি  হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। সরকারি ব্যাঙ্কগুলিও এ ধরনের চার্জ বসাচ্ছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ব্যাপারে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের চার্জ বসানোর জন্য সরকারের কাছ থেকে কোনও নির্দেশিকা আসেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget