এক্সপ্লোর

আদিত্যনাথের নির্দেশ সত্ত্বেও ভিন-ধর্মের যুগলকে ‘হেনস্থা’, কাঠগড়ায় হিন্দু যুব বাহিনী

মেরঠ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশই সার। ফের রাস্তায় দম্পতিকে হেনস্থা করার অভিযোগ উঠল হিন্দু যুব বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, সংগঠনের কয়েকজন সদস্য মিলে এক ব্যক্তিকে মারধর করে এবং তাঁর হবু স্ত্রীর সঙ্গেও অভব্য আচরণ করে। ঘটনাটি ঘটেছে মেরঠে।

খবরে প্রকাশ, বুধবার রাতে হিন্দু যুব বাহিনীর কয়েকজন সদস্য ওই যুগলকে হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই যুগল ভিন-ধর্মের। স্কুটারে চেপে হবু-শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

এমন সময়ে বাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়ায় জনা ছয়েক ব্যক্তি। নিজেদের তারা হিন্দু যুব বাহিনীর সদস্য বলে দাবি করে। মহিলার সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি, তাঁর হবু-স্বামীকে বেধড়ক মারে ওই ব্যক্তিরা। ওই ব্যক্তির ভাই বাঁচাতে এলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

এখানেই শেষ নয়। ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায় অভিযুক্তরা। দাবি করে, এই দুজন না কি মহিলার সঙ্গে অভব্যতা করছিলেন। তাদের কথার ভিত্তিতে ওই ব্যক্তি ও তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে, মহিলা গিয়ে সত্য ঘটনা বলে ছাড়িয়ে আনেন।

সম্প্রতি, রাজ্যে অ্যান্টি-রোমিও স্কোয়াডের গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লক্ষ্য ছিল, রাস্তায় মহিলাদের হেনস্থা রোখা এবং হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু, বহুক্ষেত্রে হেনস্থাকারী বলে সাধারণ যুগলদের হেনস্থা করছে অ্যান্টি-রোমিও স্কোয়াড বলে অভিযোগ উঠেছে।

যার প্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কেউ যেন রাস্তা দিয়ে হাঁটা যুগলদের বিরক্ত বা হেনস্থা না করে। কিন্তু, তাঁর নির্দেশ যে কেবলই সার, তা এই ঘটনাতেই প্রমাণিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget