এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীরের আগে লালচকেই তুলুক না তেরঙ্গা পতাকা! কেন্দ্রকে চ্যালেঞ্জ , ফের বিতর্কে ফারুক

জম্মু: ফের বিতর্কিত মন্তব্য ফারুক আবদুল্লার। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের, এই বিতর্কিত মন্তব্যে শোরগোলের রেশ মিলিয়ে না যেতেই আজ চ্যালেঞ্জের সুরে তিনি বললেন, পাক অধিকৃত কাশ্মীরে তেরঙ্গা পতাকা তোলার আগে শ্রীনগরের লালচকেই তুলে দেখাক না কেন্দ্র! স্বাভাবিক ভাবেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এহেন মন্তব্য করে বিচ্ছিন্নতাবাদী, জঙ্গিদেরই চাঙ্গা করছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংহ। লালচক সহ রাজ্যের সর্বত্রই তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয় বলেও জানান তিনি। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হতে পারে না, তা পাকিস্তানের, আগের এই মন্তব্য সমর্থন করে ফারুক দাবি করেন, তিনি যা বলেছেন, তা সত্য। তিনি যা বাস্তব, সেটাই বলেছেন। ফারুক বলেন, কেন্দ্র আর বিজেপি পাক অধিকৃত কাশ্মীরে জাতীয় পতাকা তোলার কথা বলছে। আমি বলছি, আগে শ্রীনগরে লালচকেই তুলে দেখাক না। এখানেই তুলতে পারবে না, আর বলছে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে তুলবে! সত্যিটা শুনতে না চাইলে মিথ্যা নিয়েই থাকুন। সত্যি এটাই যে, অধিকৃত কাশ্মীর আমাদের নয়, আর জম্মু কাশ্মীর ওদের নয়। প্রয়াত কংগ্রেস নেতা, সাংসদ জি এল ডোগরার মৃত্যবার্ষিকী অনুষ্ঠানে এহেন মন্তব্যের পর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি ভারতীয়দের সেন্টিমেন্টে আঘাত করলেন না। পাল্টা ন্যাশনাল কনফারেন্স নেতার প্রশ্ন, কোনটা ভারতীয় সেন্টিমেন্ট? আমি ভারতীয় নই? কাদের সেন্টিমেন্টের কথা বলছেন? সেইসব ধূর্তদের যারা আমাদের দুর্দশা দেখতে পায় না, আমাদের সীমান্তের বাসিন্দাদের কষ্ট দেখে না? শেলিংয়ে সীমান্তের মানু্ষগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? যদিও কয়েকদিন আগে রাজৌরির কলেজে জাতীয় সঙ্গীত বাজার সময় দুজন পড়ুয়ার উঠে না দাঁড়ানোর তীব্র নিন্দা করেন ফারুক। বলেন, ওরা ক্ষমা না চাইলে সরকার ব্যবস্থা নিক। দেশ ও দেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget