এক্সপ্লোর

'সঙ্গমে ডুব দিয়ে পাপ ধুয়ে যাবে না!' মোদিকে কটাক্ষ মায়াবতীর, বললেন, বিজেপিকে ক্ষমা করা সহজ নয় মানুষের পক্ষে

নয়াদিল্লি: নরেন্দ্র মোদির কুম্ভস্নানকে কটাক্ষ মায়াবতীর। রবিবার প্রয়াগরাজে সঙ্গমে পবিত্র স্নান করে গোরক্ষপুরে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। চলতি কুম্ভ মেলা দর্শনে গিয়ে প্রার্থনা করেন, পুজো দেন। ট্যুইট করে বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী পাল্টা বলেছেন, সঙ্গমে ডুব দিয়ে ‘শাহী’ স্নান করে কি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন, বিশ্বাসভঙ্গ, আরও সব ভুলের পাপ ধুয়ে ফেলতে পারবেন কি প্রধানমন্ত্রী মোদি? নোটবন্দি, জিএসটি, প্রতিশোধস্পৃহা, জাতপাত, সাম্প্রদায়িক, একচেটিয়া আধিপত্যের শাসনের মাধ্যমে জীবন অসহনীয় করে তোলার জন্য বিজেপিকে এত সহজে ক্ষমা করা সম্ভব নয় মানুষের পক্ষে। এলাহাবাদে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্যস্নান করে সাফাই কর্মীদেরও পা ধুইয়ে দেন মোদি। পিএম-কিষাণ প্রকল্পে এক কোটির ওপর কৃষকের জন্য মাথাপিছু ২০০০ টাকা আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা ট্রান্সফার করেন। কিন্তু অন্তর্বর্তী বাজেটে ঘোষিত কৃষক সহায়ক স্কিমে মজুরদের উপকার হলেও চাষিদের লাভ হবে না বলেও দাবি করেন মায়াবতী। ট্যুইট করেন, মোদি সরকারকে আগে কৃষক ও ভূমিহীন মজুরের পার্থক্য বুঝতে হবে। ওনার মাসে ৫০০ টাকার কিষাণ সম্মান নিধি স্কিমে মজুরদের সুরাহা হতে পারে, কিন্তু কৃষকদের ভাল হবে না যারা তাদের ফসলের লাভজনক দাম চায়। বিজেপি সরকার সেটাই সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এটা ব্যর্থতা। কেন্দ্রের ওই স্কিমে ২ হেক্টর পর্যন্ত জমির মালিক বা দখলে থাকা ছোট, মাঝারি চাষিরা বছরে তিনবার ২০০০ টাকা করে ৬ হাজার টাকা পাবেন। সরাসরি ওই টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে। মোদির ৭৫ হাজার কোটি টাকা হস্তান্তর স্কিম সূচনার কিছুক্ষণ বাদেই মায়াবতী তাকে চাষিদের প্রতি অপমান, ঔদ্ধত্য, পীড়নমূলক বলে কটাক্ষ করেন। বলেন, বছরে ৬০০০ টাকা মানে মাসে ৫০০ টাকা, দিনে ১৭ টাকা। এটা যত্সামান্য। বিজেপি কৃষকদের শুধু মৌখিক আশ্বাসই দিচ্ছে বলেও অভিযোগ করেন মায়াবতী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget