এক্সপ্লোর

 আজও উত্তাল সংসদ, কালো টাকা নিয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, রাজ্যসভায় দাবি বিরোধীদের

নয়াদিল্লি: আজও উত্তাল সংসদ। তুমুল হৈ-হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন। নোটকাণ্ডে বিরোধীদের কটাক্ষ করায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে রাজ্যসভায় সরব বিরোধীরা। রাজ্যসভাতেও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। এরপর বেলা ১২টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি হয়ে যায়। বিরোধীরা বিতর্কের সময়  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি দাবি করে। গতকাল বিতর্কে অংশগ্রহণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। নোট বাতিল প্রসঙ্গ প্রধানমন্ত্রীকে বিঁধে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন,এটা ‘পর্বতপ্রমাণ অব্যবস্থা’। এর ফলে সাধারণ মানুষের ওপর সংগঠিত লুঠ চালানো হয়েছে, আইনকে কাজে লাগিয়ে তাঁদের যা ছিল কেড়ে নেওয়া হয়েছে। সরাসরি মোদীকে উদ্দেশ করে তিনি বললেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, এমন একটি দেশের নাম বলতে পারেন, যেখানে মানুষকে ব্যাঙ্কে জমানো নিজের টাকা তুলতে দেওয়া হয় না?’’ টাকা তোলা নিয়ে প্রতিদিন যে ভাবে নিয়ম বদলানো হচ্ছে, সেটি প্রধানমন্ত্রীর দফতর, অর্থ মন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের মর্যাদাকে খাটো করে বলে অভিযোগ করেছেন মনমোহন। গতকাল রাজ্যসভায় মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত উপস্থিত থাকলেও মোদী কোনও বক্তব্য রাখেননি। এদিন সংসদের এক অনুষ্ঠানে নোট বাতিল নিয়ে বিরোধীদের বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যাঁরা টাকা বাতিলের সমালোচনা করছেন তাঁদের সরকারের প্রস্তুতি নিয়ে কোনও সমস্যা নেই। তাঁদের সমস্যা হল যে, তাঁরা প্রস্তুত হওয়ার সময় পাননি। নোট বাতিল: বিরোধীরা সমালোচনা করছেন, কারণ তাঁরা প্রস্তুতি নেওয়ার সময় পাননি, খোঁচা মোদীর রাজ্যসভায় মোদীর বিরুদ্ধে সোচ্চার হন  বিরোধীরা। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, প্রধানমন্ত্রী আজ বলেছেন, বিরোধীরা কালো টাকার পক্ষে সওয়াল করছেন। এটা গুরুতর অভিযোগ। প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। একইসুরে বিএসপি নেত্রী মায়াবতীও দাবি করেন, সভায় এসে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। এর আগে রণকৌশল স্থির করতে আজ ফের বৈঠকে বসেন বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget