এক্সপ্লোর

সহকর্মীর শাড়ি ধরে টান সিনিয়রের, অভিযোগ করায় চাকরি থেকে বরখাস্ত আক্রান্ত মহিলা

নয়াদিল্লি:  অফিসে সিনিয়রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনায় বরখাস্ত করা হল মহিলা কর্মীকেই। ঘটনাটি ঘটেছে দিল্লির একটি পাঁচতারা হোটেলে। আক্রান্ত মহিলার অভিযোগ ঘটনাটি ঘটে গত ২৯ জুলাই। সেদিন ছিল তাঁর জন্মদিন। মহিলাকে নিজের কেবিনে ডেকে পাঠায় হোটেলের সিকিউরিটি ম্যানেজার। ৩৩ বছর বয়সি ওই মহিলা হোটেলে গেস্ট রিলেশন দফতরে কর্মরত ছিলেন। ঘটনার দিন মহিলাকে ঘরে ডেকে একটি ক্রেডিট কার্ড দিয়ে অভিযুক্ত ম্যানেজার তাঁকে বলে, তাঁর যা ইচ্ছে তিনি যেন এই কার্ড ব্যবহার করে কিনে নেন। মহিলা হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে, তাঁকে জাপটে ধরে শাড়িতে টান দেয় ওই ম্যানেজার। সেইসময় ঘরে উপস্থিত মহিলার ঠিক ওপরের বস, কোনও প্রতিবাদ না করে ঘর থেকে বেরিয়ে যান। পুরো ঘটনাটিই ধরা পরে সিসিটিভিতে। এরপর মহিলা অফিসের মানব সম্পদ দফতরে গিয়ে তাঁর অভিযোগ জানান। সেখানে তাঁকে বলা হয়, ওই ম্যানেজারকে শুধুমাত্র হুঁশিয়ারই করতে পারেন তাঁরা।   এরপর মহিলা প্রমাণ হিসেবে ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দেন। পরে থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেন ওই মহিলা। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, শুধুমাত্র শাড়ি ধরেই টানেনি ওই ব্যক্তি, তাঁর বাড়ি ফেরার সময় তাঁকে জোর করে গাড়িতে তোলারও চেষ্টা করে সে। এই ধরনের ঘটনা একবার নয়, দু দুবার ঘটেছে। প্রসঙ্গত, গতকাল দুপুর একটার সময় কাজে যোগ দিতে আসেন ওই মহিলা। সেসময় তাঁকে তাঁর বস বলেন, মানব সম্পদ দফতরে গিয়ে দেখা করতে। চল্লিশ মিনিট অপেক্ষা করিয়ে তাঁর হাতে বরখাস্তের নোটিস তুলে দেওয়া হয়। মহিলার যে সহকর্মী তাঁকে সিসিটিভি ফুটেজ বের করে দিতে সাহায্য করেছিলেন, তাঁকেও বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ম্যানেজারকে সাসপেন্ড করেছে হোটেল মালিক। হোটেলটি দিল্লি বিমানবন্দরের কাছে রয়েছে।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget