এক্সপ্লোর

" ১১৬ জন বিধায়ক রয়েছেন, হোটেল মালিক বলছেন, আমাকে মুখ্যমন্ত্রী করুন ": সুপ্রিম কোর্টের শুনানিতে হাসির ঝলক সোশ্যাল মিডিয়ার জোকসে

নয়াদিল্লি: অন্যান্য বড় ঘটনার মতো কর্নাটকের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনও প্রভাব ফেলেছে নেট দুনিয়াতেও। মজার মজার রঙ্গরসিকতা, মেমে ও হোয়াটসঅ্যাপ মেসেজে মেতেছেন নেটিজেনরা। এই রসিকতার প্রসঙ্গ উঠে এলে সুপ্রিম কোর্টের শুনানিতেও। সুপ্রিম কোর্ট আগামীকাল বিকেল চারটের মধ্যে বিজেপির বিএস ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে। ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের দায়ের করা মামলার শুনানিতে উঠে এল সোশ্যাল মিডিয়ার রঙ্গ রসিকতার প্রসঙ্গ। সুপ্রিম কোর্টে বিবদমান পক্ষগুলির তীব্র বাকযুদ্ধের মধ্যেই বিচারপতি একে সিক্রি প্রসঙ্গটি উল্লেখ করেন। উল্লেখ্য, বিচারপতি সিক্রির বেঞ্চেই এই মামলার শুনানি হয়। তিনি মজার ছলে বলেন, ''আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাচ্ছি। সেখানে এক হোটেল মালিক বলছেন, আমার কাছে ১১৬ জন বিধায়ক রয়েছেন। আমাকে মুখ্যমন্ত্রী করুন।'' বিচারপতি ওই মেসেজের উল্লেখ করার পরই আদালত কক্ষে তীব্র লড়াইয়ের গুমোট কেটে খেলে যায় খানিক হাসির ঝলক। ওই মেজেসটি এ রকম- একজন বলছেন, হ্যালো, "এটা কি রাজ্যপালের অফিস?" "হ্যাঁ" "আমার কাছে ১১৩ জন বিধায়ক রয়েছেন। আপনি কি আমাকে মুখ্যমন্ত্রী করবেন ?" "কে বলছেন?" " যে হোটেলে ওনারা লুকিয়ে রয়েছেন, আমি সেই হোটেলের মালিক।" আসলে ওই মেসেজে বেঙ্গালুরুর ইগলটোন হোটেলের দিকেই ইঙ্গিত রয়েছে। ওই হোটেলে গতকাল কংগ্রেস তাদের বিধায়কদের রেখেছিল। দল বদলের আশঙ্কাতেই এই ব্যবস্থা নেয় দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget