এক্সপ্লোর

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে জোট বেঁধে সব পদে এবিভিপি-কে হারাল বাম-দলিত-আদিবাসী ছাত্ররা

নয়াদিল্লি: কয়েকদিন আগেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বাম ছাত্রজোটের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নির্বাচনে অ্যালায়েন্স ফর সোস্যাল জাস্টিস (এএসজে) নামে মঞ্চ গড়ে এবিভিপি-কে চূর্ণ করল বাম, দলিত, আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ছাত্র গঠনগুলি। সব কটি পদেই জিতেছে তারা। সব মিলিয়ে নির্বাচিত হয়েছেন তিনজন দলিত, দুজন মুসলিম ও এক আদিবাসী প্রার্থী। প্রসঙ্গত, গত বছর দলিত পড়ুয়া-গবেষক রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। তাঁর এহেন মর্মান্তিক পরিণতির কারণ খতিয়ে দেখতে গঠিত বিচারপতি রূপানওয়াল কমিশন যে রিপোর্ট পেশ করেছে, তাতে ভেমুলা দলিত নন বলে জানিয়ে দেওয়া হয়েছে, এও বলা হয়েছে যে, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন, এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও হাত নেই। সেখানকার পড়ুয়ারা কমিশনের এমন রিপোর্টে ক্ষুব্ধ। এই প্রেক্ষাপটেই গত শুক্রবার ভোটগ্রহণ হয় হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। ফল বেরতে দেখা যায়, সঙ্ঘ পরিবার-ঘেঁষা ছাত্র সংগঠনের বিপুল পরাজয় হয়েছে। ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অম্বেডকর স্টুডেন্টস ইউনিয়নের শ্রীরাগ পইকাদান, নিকটতম এবিভিপি প্রার্থী করন পালসানিয়াকে ১৭০ ভোটে হারিয়ে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএফআইয়ের আরিফ আহমেদ। তিনি ৪০৯ ভোটে পরাজিত করেছেন এবিভিপি-র কিরণ কুমারকে। যুগ্ম সম্পাদক পদে জয়ী মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের মহম্মদ আশিক। তিনি ২৮১ ভোটে হারিয়ে দিয়েছেন এবিভিপি প্রতিদ্বন্দ্বী রানিকে। দলিত স্টুডেন্টস ইউনিয়নের প্রার্থীরা এবিভিপি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে ন্যাশনাল ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম প্রার্থী লুনাভাথ নরেশ নির্বাচিত হয়েছেন এবিভিপি-র অপূর্বকে ২৬১ ভোটে হারিয়ে। যদিও লুনাভাথের বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি সংক্রান্ত কিছু সমস্যা থাকায় এই পদে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন সংক্রান্ত কমিটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget