এক্সপ্লোর

আমি এখনও দলের সভাপতি, ঘোষণা মুলায়মের

লখনউ: আরও চরমে যাদব পরিবারে পিতা-পুত্রের ক্ষমতা দখলের লড়াই। তিনিই এখনও সমাজবাদী পার্টির সর্বভারতীয় সভাপতি। সাফ জানিয়ে দিলেন মুলায়ম সিংহ যাদব।

একইসঙ্গে তিনি এ-ও জানালেন, রামগোপাল যাদবকে গত ৩০ তারিখই সপা থেকে বহিষ্কার করা হয়েছিল। ফলে, ১ জানুয়ারি, তাঁর ডাকা দলের জাতীয় সম্মেলন, যেখানে অখিলেশ যাদবকে সভাপতি নিয়োগ করা হয়, তা অবৈধ।

রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে মুলায়ম দাবি করেন, এখনও পর্যন্ত তিনিই দলের সভাপতি। অখিলেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র। তিনি যোগ করেন, রাজ্য সভাপতি রয়েছেন শিবপাল যাদবই। প্রসঙ্গত, মুলায়মের পাশাপাশি, শিবপালকেও পদ থেকে বহিষ্কার করেছিল অখিলেশ-শিবির।

এদিন মুলায়ম জানান, ৩০ তারিখে রামগোপাল যাদবকে (যিনি অখিলেশের তুতো ভাই-ও বটে) ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়। প্রবীণ নেতার প্রশ্ন, তাহলে কী করে একজন বহিষ্কৃত নেতা সম্মেলন ডাকতে পারে। ওই সম্মেলন ও সেখানে নেওয়া যাবতীয় সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেন মুলায়ম।

যদিও, এদিন সকালেই দলে কোনও সমস্যা নেই বলেই দাবি করেছিলেন মুলায়ম সিংহ যাদব। খবরে প্রকাশ, এদিন সকালে ভাই শিবপাল যাদবকে নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন মুলায়ম।

এরপর, শিবপালকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে তিনি রাজধানীর উদ্দেশে রওনা দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রতীক ‘সাইকেল’-এর দখল পেতে সোমবার কমিশনের কাছে দরবার করার কথা মুলায়ম-শিবিরের।

এর আগে শনিবারই অখিলেশ-শিবিরের পক্ষ থেকে একই দাবিতে কমিশনের কাছে দরবার করা হয়। সেখানে অখিলেশ দাবি করেন, তাঁদের সঙ্গে দলের প্রায় ৯০ শতাংশ সমর্থন রয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget