এক্সপ্লোর

এনআরসি-তে বাদ পড়েছে অসংখ্য বাঙালির নাম, অভিযোগ তুলে রাজ্যসভায় হইচই তৃণমূলের

গুয়াহাটি: জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকায় সিংহভাগ বাঙালির নাম বাদ পড়েছে অভিযোগে রাজ্যসভায় হইচই করল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে এসে ব্যাখ্যা দেওয়ার দাবি করেছে তারা। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের দাবি, আতঙ্কের কিছু নেই, যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা নিজেদের নাগরিকত্ব প্রমাণ  করার আবার সুযোগ পাবেন। প্রকাশিত হল অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি-র দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া। ৪০ লক্ষ মানুষের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। অসমের মোট জনসংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ। তাঁদের মধ্যে ২ কোটি ৮৯ লক্ষ ৮৩ হাজার ৬৬৮ জনকে নাগরিক বলে মেনে নেওয়া হয়েছে। অথৈ জলে পড়েছেন বাকিরা, যাঁদের মধ্যে বেশিরভাগ বাঙালি। [embed]https://twitter.com/ANI/status/1023789293179944960?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1023789293179944960&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fassams-final-nrc-draft-out-28983677-people-found-eligible-926228[/embed] বেলা ৯টা ৪৫ মিনিটে রাজ্যের সব এনআরসি সেবা কেন্দ্র থেকে অনলাইনে মুক্তি পেয়েছে এই এনআরসি বা জাতীয় নাগরিকত্ব পঞ্জী। এতে যাঁদের নাম উঠেছে তাঁরা স্বীকৃতি পেয়েছেন ভারতীয় নাগরিক হিসেবে। এনআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ মার্চ, ১৯৭১-এর আগে থেকে যাঁরা এ দেশে রয়েছেন তাঁদের নাম, ঠিকানা ও ছবি ওই তালিকায় রয়েছে। যদি কারও নাম নাগরিকত্ব তালিকায় না ওঠে, তবে তাঁকে নিজের এলাকার এনআরসি সেবা কেন্দ্র থেকে ফর্ম নিয়ে আবেদন করতে হবে। ফর্ম পাওয়ার পর কর্তৃপক্ষ জানাবে, কেন বাদ পড়েছে তাঁর নাম। ৭ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সেবা কেন্দ্রগুলিতে এই ফর্ম মিলবে। এর পরের পদক্ষেপ হল নিজেকে প্রকৃত ভারতীয় নাগরিক দাবি করে আর একটি ফর্ম পূরণ করা। ৩০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মিলবে এই ফর্ম। এরপর শুনানির মাধ্যমে সবকটি মামলা মেটানো হবে। এনআরসি-তে বাদ পড়েছে অসংখ্য বাঙালির নাম, অভিযোগ তুলে রাজ্যসভায় হইচই তৃণমূলের এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গা ও অশান্তির আশঙ্কায় কাঁপছে অসম। নিরাপত্তা নিশ্চিত করতে বরপেটা, দারাং, ডিমা হাসাও, শোণিতপুর, করিমগঞ্জ, গোলাঘাট ও ধুবড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ ও ২২০ কোম্পানি নিরাপত্তা বাহিনীতে ছেয়ে ফেলা হয়েছে গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, অফিসারদের নির্দেশ দিয়েছেন সতর্ক থাকতে ও যাঁদের নাম খসড়ায় ওঠেনি তাঁদের সাহায্য করতে। তাঁর দাবি, এই খসড়ায় নাম না উঠলেও প্রকৃত নাগরিকদের ভয়ের কারণ নেই, নিজের নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট সুযোগ পাবেন তাঁরা। অসমের মানুষের দীর্ঘদিন ধরে অভিযোগ, বাংলাদেশ থেকে অবৈধভাবে লাখ লাখ মানুষ এসে রাজ্যের জনঘনত্ব বদলে দিয়েছে। এই পরিস্থিতিতে ২০১৫ সাল থেকে শুরু হয় এনআরসি বা নাগরিকদের পরিচয় সংক্রান্ত কর্মসূচি। এই রেজিস্টারের প্রথম তালিকা বার হয় গত বছর ৩১ ডিসেম্বর। তাতে রাজ্যের ৩.২৯ কোটি বাসিন্দার মধ্যে তালিকায় নাম তুলতে সক্ষম হন ১.৯০ কোটি বাসিন্দা। বাকি ১.৪০ কোটি মানুষ আজ প্রকাশিত হওয়া দ্বিতীয় তালিকায় নিজেদের নাম তোলার আশায় ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget