এক্সপ্লোর

বাড়ির লোকেরা খুন করে ফেলবে, ভিডিওতে আশঙ্কার কয়েকদিন পরই মৃত্যু তরুণীর

হাথরাস: একটি ভিডিও। সেখানে একটি তরুণীকে ক্যামেরার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে শোনা গিয়েছে, ‘আমার বাবা, আমার ভাই আমাকে খুন করতে চায়, সেজন্যই তারা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে। আমার জীবন বিপদের সামনে দাঁড়িয়ে’। ভিডিওটি দেখে মনে হয়, চলন্ত ট্রেনের শৌচাগারে সেটি রেকর্ড করা হয়েছে। মাউথপিস একেবারে মুখের কাছে নিয়ে তরুণী বলছেন, ‘আমার যদি কিছু হয়,তাহলে ওই লোকগুলো দায়ী হবে। আমি ইমরানকে বিয়ে করতে চাই’। গত মঙ্গলবার ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। কিন্তু ততক্ষণে ২৬ বছরের সোনির মৃত্যু হয়েছে। অনলাইনে ভিডিও ক্লিপটি দেখে পুলিশ পশ্চিম উত্তরপ্রদেশের হাথরাসে সোনির গ্রামের বাড়িচে যায়। ওই ভিডিওর ভিত্তি একটি এফআইআর-ও দায়ের করে পুলিশ। এফআইআরে সোনির পরিবারের ছয় সদস্য- তাঁর বাবা-মা ও চার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই চারজনই পলাতক। কবর থেকে সোনির মৃতদেহ তোলা হয়।কিন্তু তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত থেকেও স্পষ্ট হয়নি, কীভাবে সোনির মৃত্যু হয়েছে। তাঁর দেহের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, কয়েকদিন আগে পরিবারের লোকজনদের সঙ্গে বাড়িতে এসেছিলেন সোনি। কিন্তু গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে বলা হয়, সোনি মারা গিয়েছে। কী কারণে মারা গিয়েছে, তা অবশ্য বলেনি পরিবারের লোকজন। তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রতিবেশী মহম্মদ শাহিদ এ কথা জানিয়েছেন। পুলিশের একটি দল মুম্বইতে ভিডিওতে উল্লিখিত ইমরানের সঙ্গে যোগাযোগ করার জন্য গিয়েছে। হাথরাসের এক পদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, ওই ভিডিওকে এফআইআর হিসেবে গন্য করে ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রের খবর, ট্রেনের শৌচাগারে কেউ একজন ওই ভিডিও তুলেছিলেন। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget