এক্সপ্লোর

কাল কেন্দ্রীয় বাজেট, করমুক্ত আয় আড়াই থেকে বেড়ে হচ্ছে ৩ লক্ষ?

নয়াদিল্লি:  রাত পোহালেই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। মধ্যবিত্তদের জন্য এবারের বাজেটের পসরায় কী সম্ভার নিয়ে এসেছে মোদী সরকার, তা জানা যাবে বৃহস্পতিবারই।

তবে, সূত্রের খবর, মধ্যবিত্ত চাকুরীজীবীদের কথা মাথায় রেখে আয়করে ছাড়ের পরিমাণ বাড়াতে পারে কেন্দ্র। জানা যাচ্ছে, করমুক্ত আয়ের ঊর্ধ্বসীমা বর্তমান আড়াই লক্ষ থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করতে পারে মোদী সরকার।

সূত্রের খবর, ইনকাম ট্যাক্স স্ল্যাব বা আয়কর কাঠামোতেও পরিবর্তন আনতে পারেন জেটলি। যেমন— বর্তমানে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আয়ভুক্তদের পাঁচ শতাংশ হারে কর দিতে হয়। নতুন স্ল্যাবে তা বেড়ে তিন থেকে ৫ লক্ষ করা হতে পারে। একইভাবে, ৫ থেকে ১০ লক্ষ আয়ভুক্তদের ২০ শতাংশ এবং ১০ লক্ষের বেশি আয়ভুক্তদের ৩০ শতাংশ হারে কর দিতে হতে পারে।

আয়করের পাশাপাশি বিনিয়োগের ছাড়ের সীমা বৃদ্ধিও করতে পারে মোদী সরকার বলে মনে করা হচ্ছে। সাধারণত, জীবন বিমা থেকে এনএসসি, ইপিএফ, পিপিএফ-- এ সবে বিনিয়োগ করলে আয়করের ৮০ সি ধারায় আয়করে ছাড় মেলে। সর্বোচ্চ ছাড় দেড় লক্ষ টাকা পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, এবার সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২ লক্ষ করার ঘোষণা করতে পারেন জেটলি।

এছাড়া, কোম্পানি করের হার বর্তমান ৩০-৩৪ শতাংশ থেকে কমিয়ে ২৫-২৮ শতাংশ করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এবারের বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র।

পাশাপাশি, অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বড় পরিকাঠামো ক্ষেত্রেও বিনিয়োগ বাড়তে পারে। গতকাল, সংসদে যে আর্থিক সমীক্ষা পেশ করা হয়েছিল, সেখানেও যুব সম্প্রদায়ের জন্য অধিক কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়।

অন্যদিকে, আগামীকাল বাজেটে পেট্রোল-ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কমাতে পারে কেন্দ্রীয় সরকার বলেও মনে করছে বিশেষজ্ঞ মহল। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য ফের বৃদ্ধি পাওয়ায় দেশে পেট্রোল-ডিজেলের দাম আকাশচুম্বী। এই গতিতে রাশ টানতে এক্সাইজ ডিউটিতে কাটছাঁট করতে পারে কেন্দ্র।

 গত বার থেকে আর আলাদা করে রেল বাজেট পেশ করা হচ্ছে না। সাধারণ বাজেটের দিনই রেলের জন্য বরাদ্দ ঘোষণা করছে মোদী সরকার। সাধারণ মানুষের অবশ্য একটাই প্রশ্ন। এবারের বাজেটে ট্রেনের যাত্রী ভাড়া মোদী-সরকার কমাবে কি না, সেই দিকেই সকলের নজর থাকবে।

গত বছর দেশের নানা প্রান্তে একের পর এক রেল-দুর্ঘটনা গটেছে। সুরেশ প্রভুকে সরিয়ে রেলমন্ত্রী করা হয়েছে পীযূষ গোয়েলকে। এই প্রেক্ষাপটে, রেলের যাত্রী সুরক্ষায় কতটা জোর দেবে কেন্দ্র, তাও কৌতুহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget