এক্সপ্লোর

সন্তানদের পাকিস্তানের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে দিন, ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের বলল নয়াদিল্লি

নয়াদিল্লি: কাশ্মীরকে কেন্দ্র করে দু দেশের চলতি সংঘাতের আবহেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত কূটনীতিক ও অন্য অফিসারদের পাকিস্তানের বাইরে তাঁদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে বলল ভারত সরকার। সন্তানরা বর্তমানে পাকিস্তানের যেসব স্কুলে পড়াশোনা করছে, সেখান থেকে তাদের সরিয়ে নিয়ে বাইরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে কূটনীতিক, অফিসারদের।   প্রসঙ্গত, পাকিস্তানে ভারতীয় কূটনীতিকদের অধিকাংশের ছেলেমেয়েরাই সেখানকার আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করে। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক চাপানউতোরের মধ্যেই এহেন পদক্ষেপ করল নয়াদিল্লি।   এ ব্যাপারে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, বিশ্বের সব দেশই অন্য দেশে তাদের কূটনৈতিক মিশনগুলির কর্মীদের ব্যাপারে সংশ্লিষ্ট পলিসি রিভিউ করে থাকে। সংশ্লিষ্ট দেশগুলির চলতি পরিস্থিতিও বিবেচনার মধ্যে রাখা হয়। এটাই সাধারণ রীতি। এক্ষেত্রেও তা করা হয়েছে।   তিনি বলেন, চলতি শিক্ষাবর্ষ থেকেই ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত অফিসারদের পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত পাকিস্তানের বাইরে তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের প্রায় ৫০জন সন্তান সেখানকার স্কুলে পড়াশোনা করতে যায়। বিদেশমন্ত্রকের এক কর্তা বলেন, এই নির্দেশের ফলে কার্যত ‘স্কুলে না যাওয়া দেশের’ স্তরে নামিয়ে দেওয়া হল পাকিস্তানকে।   কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে সেখানকার বিক্ষোভে লাগাতার ইন্ধন দিয়ে চলেছে পাকিস্তান। ‘কাশ্মীরের পাকিস্তানে অন্তর্ভুক্তি দিবস’, ‘কালা দিবস’ পালন করেছে তারা। ভারতীয় হাই কমিশনে মিছিল করে বিক্ষোভ দেখানোর হুমকি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে গত সপ্তাহেই ভারতের তরফে পাকিস্তানের কাছে দাবি তোলা হয়, ইসলামাবাদের হাইকমিশনের কূটনীতিক ও অফিসারদের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাঁদের গায়ে যেন একটি আঁচড়ও না পড়ে! এবার ভারতীয় কূটনীতিকদের তাঁদের ছেলেমেয়েদের পাকিস্তানের বাইরে পড়তে পাঠানোর  কথা বলার মধ্য দিয়ে নওয়াজ শরিফের দেশের প্রতি ভারতের অনাস্থাই ফুটে উঠল বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতীয় কূটনীতিকদের নয়াদিল্লির পরামর্শ প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া ইসলামাবাদে বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ, প্রশাসনিক ব্যাপার। দু মাস আগেই আমরা এ ব্যাপারে অবহিত হই। এ নিয়ে পরবর্তী আর কোনও বার্তা আমাদের দেওয়া হয়নি।              

সেরা শিরোনাম

BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের

ভিডিও

BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP
Swapan Dasgupta : তোলাবাজি এখন নিউ নর্মাল! আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর | ABP Ananda
Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget