এক্সপ্লোর

তালিবানের সঙ্গে গোপন আঁতাত রাশিয়া-ইরানের! হঁশিয়ারি দিল ভারত

নয়াদিল্লি:  তালিবানের সঙ্গে গোপন আঁতাত গড়ে আফগানিস্তানের রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন আনার চেষ্টা করছে রাশিয়া-ইরান। সূত্রের খবর, তালিবানদের সঙ্গে গোপন আঁতাত গড়ে, তাদের আফগানিস্তানের মাটিতে রাজনৈতিক ভাবে সক্রিয় করতে মদত দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়া-ইরানের বিরুদ্ধে। এপ্রসঙ্গেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই দুই রাষ্ট্রকে। বিদেশমন্ত্রকের এক মুখপত্রের দাবি, যেখানে আফগানিস্তানে রাজনৈতিক ভাবে তালিবানদের ঢোকানোর কথা ভাবা হচ্ছে, সেখানে অবশ্যই কিছু বিষয় সকলকে মনে রাখতে হবে। প্রথমেই সন্ত্রাসবাদকে বিদায় জানাতে হবে তালিবানকে, আল কায়দার সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করতে হবে তালিবানকে। যেকোনও গণতান্ত্রিক রাষ্ট্রের যা ভূমিকা সেটা পালন করতে হবে তালিবানকে। এবং কোনওভাবেই এমন কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবে না তালিবানরা, যার প্রভাবে গত ১৫ বছরের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। প্রসঙ্গত, ভারতের তরফে রাশিয়াকে দেওয়া এধরনের হুঁশিয়ারি যথেষ্ট তাত্পর্যপূর্ণ। কারণ, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। কিন্তু সম্প্রতি মস্কোর আফগান নীতিতে অখুশি নয়াদিল্লি। তাই এই হুঁশিয়ারির বার্তার সঙ্গে সঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ সরূপ ভারতের সঙ্গে রাশিয়ার বিশেষ সম্পর্কের কথা একাধিকবার মনে করিয়ে দিয়েছেন। তিনি একথাও বলেছেন, মস্কোর সাম্প্রতিক এই নীতিতে ভারত বিরক্ত হলেও, এই দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন। উল্লেখ্য এই সপ্তাহের শেষের দিকে আফগান পার্লামেন্টে বক্তব্য রাখার সময় রাশিয়ার প্রতিনিধি অ্যালেক্সান্ডার ম্যানটিটস্কি বলেন, তালিবানরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়ছেন, কিন্তু আইএস সারা দুনিয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সন্ত্রাসমূলক কাজকর্ম চালাচ্ছে। এমনকি আইএস-এর বাড়বাড়ন্ত মধ্য এশিয়ায় অচলাবস্থা সৃষ্টির অন্যতম কারণ বলে মনে করে রাশিয়া। এমনকি ইরানও ওই একই কারণে তালিবানকে সমর্থন করছে, আইএস-এর বাড়বাড়ন্ত আফগান মাটিতে রুখতে। যদিও আন্তর্জাতিক মহলে তালিবানের সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে ইরান। কিন্তু আফগানিস্তানের কিছু সরকারি আধিকারিকের তরফে দাবি করা হয়েছে, ইরান শুধুমাত্র তালিবানের সঙ্গে যোগাযোগই রাখছে না। তালিবানের বহু নেতাতে তেহেরানে আশ্রয় দিচ্ছে। এছাড়া বিভিন্ন সময় উন্নতমানের অস্ত্র দিয়েও সাহায্য করা হচ্ছে, এর জেরে আফগানিস্তানের অন্দরে অচলাবস্থার সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget