এক্সপ্লোর

ইজরায়েলের সঙ্গে ১৭০০০ কোটি টাকার ক্ষেপণাস্ত্র চুক্তি করছে ভারত

নয়াদিল্লি: ইজরায়েলের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বারাক-৮’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরি করবে ভারত। এই মর্মে সম্প্রতি, দুদেশের মধ্যে ১৭ হাজার কোটি টাকার চুক্তিতে অনুমোদন করেছে কেন্দ্র।

খবরে প্রকাশ, ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এবং ইজরায়েল এয়ারক্র্যাফট ইন্ডাস্ট্রি (এআইএ) যৌথভাবে এই মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ (এমআর-স্যাম) ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে।

২০১৭ সালে ভারত-ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্ণ হচ্ছে। বিষয়টি মাথায় রেখে চলতি বছরেই ইজরায়েল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সেই সময় এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

কেন্দ্রীয় সূত্রের খবর, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রের মন্ত্রিসভা (নিরাপত্তা বিষয়ক) এই চুক্তিকে সবুজ সঙ্কেত দিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্রের দূরপাল্লার ভার্সান (এলআর-স্যাম) তৈরি হয়েছে। যা অন্তর্ভুক্ত হয়েছে ভারতীয় নৌসেনা ও বায়ুসেনায়।

এবার তৈরি হবে এই ক্ষেপণাস্ত্রের ল্যান্ড-বেসড ভার্সান। নতুন ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে প্রায় ৭০ কিলোমিটার। মূলত, স্থলসেনার জন্যই ‘বারাক-৮’-এর নতুন সংস্করণ তৈরি হবে। চুক্তির আওতায় ৪০টি ফায়ারিং ইউনিট ও ২০০টি মিসাইল নেবে ভারত। বায়ু ও নৌসেনা ব্যবহৃত মিসাইলটির পাল্লা প্রায় ৯০-১০০ কিলোমিটার।

প্রসঙ্গত, ইজরায়েলি সামরিক হার্ডওয়্যারের সবথেকে বড় ক্রেতা হল ভারত। ইজরায়েল থেকে বিভিন্ন সময়ে বহু সামরাস্ত্র, চালববিহীন বিমান সহ রণসামগ্রী কিনেছে ভারত। তবে, বেশিরভাগ চুক্তিই প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget