এক্সপ্লোর

ভারতে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো কঠিন কাজ, বললেন প্রিয়ঙ্কা চোপড়া

নয়াদিল্লি: ভারতবর্ষকে এক বিচিত্র দেশ বলে বর্ণনা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর মতে, ভারতে মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং ধনী-গরিবের ব্যবধান বদল করা সহজ নয়। এর জন্য অনেক সময় লাগবে।     ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়ঙ্কা নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ‘সামাজিক সাম্য’-এর প্রচার শুরু করেছেন। সেই অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘ভারত এক সমস্যাবহুল দেশ। এটা কার্যত গোটা পৃথিবীর মতো। যেখানে সব রাজ্যের আলাদা বৈশিষ্ট, সংস্কৃতি, সাহিত্য, ভাবনা-চিন্তা ও ধর্ম আছে। মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি আগামীকালই বদল হয়ে যাবে এমন নয়।’   তবে মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য শুধু নিজের দেশকে দোষ দিতে রাজি নন প্রিয়ঙ্কা। তাঁর মতে, সারা বিশ্বেই মহিলাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করা হয়। এই অবস্থার বদল হতে সময় লাগবে। সব মেয়ে যখন ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকারের দাবি জানাবেন, তখনই পরিবর্তন হতে পারে।   প্রিয়ঙ্কার মতে, এই অসাম্যের যুগে মানবিক আচরণ বিলুপ্ত হয়ে গিয়েছে। পিছিয়ে থাকা অংশকে সমান সুবিধা দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে এই অবস্থার বদল আনা যেতে পারে। সরকার সবাইকে সুযোগ-সুবিধা দিতে পারে। সেটা অবশ্যই দেওয়া উচিত। কিন্তু সরকার আমাদের দৃষ্টিভঙ্গির বদল ঘটাতে পারে না। আমাদের নিজেদেরই বদলাতে হবে।   মায়েদের প্রতি প্রিয়ঙ্কার আবেদন, আপনার পুত্রসন্তানকে মেয়েদের সম্মান করতে শেখান। মেয়েরা যাতে নিজেদের ক্ষমতা দেখাতে পারেন, তার জন্য তাঁদের সুযোগ দেওয়ার আবেদনও জানিয়েছেন প্রিয়ঙ্কা। যুবসমাজের প্রতি তাঁর বার্তা, ছেলে হও বা মেয়ে, নিজের সেরাটা দাও।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget