এক্সপ্লোর

ভারতে ফাইজারের টিকা আসার সম্ভাবনা ক্ষীণ

ফাইজার বা তার অংশীদার সংস্থা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে এখনও কোনও যোগাযোগই করেনি বলে দাবি

নয়াদিল্লি: করোনার সম্ভাব্য প্রতিষেধককে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহে ব্রিটেনে টিকাকরণ শুরু হয়ে যাবে। কিন্তু ফাইজারের টিকার ভারতে আসার সম্ভাবনা ক্ষীণ।

ভারতে ফাইজার ভ্যাকসিনের ছাড়পত্র পেতে হলে এদেশে ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার পরীক্ষামূলক প্রয়োগ পর্বে সাফল্য জরুরি। সূত্রের খবর, ফাইজার বা তার অংশীদার সংস্থা বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে এখনও কোনও যোগাযোগই করেনি।

অর্থাৎ, ফাইজার যদি এখন কোনও ভারতীয় সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই প্রক্রিয়া শুরু করতে চায়, তা হলেও এদেশে ফাইজারের টিকা পেতে অনেক দেরি আছে।

সূত্রের খবর, কোনও ওষুধ প্রস্তুতকারী সংস্থার যদি ভারতে তাদের টিকার পরীক্ষামূলক প্রয়োগ না করে, তা সত্ত্বেও সেই টিকাকে এদেশে ছাড়পত্র দেওয়ার ক্ষমতা রয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই)।

এখনও পর্যন্ত ডিসিজিআই যে ক'টি টিকাকে ছাড়পত্র দিয়েছে, তারা প্রত্যেকে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে। গত অগাস্টেই ফাইজারের সঙ্গে এক প্রস্থ কথা হয়েছিল ভারত সরকারের। কিন্তু তারপরে তেমন কোনও অগ্রগতি ঘটেনি বলেই সূত্রের খবর।

তবে করোনা প্রতিষেধকের ব্যাপার অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সহ পাঁচটি সংস্থার টিকার দিকেই বেশি নজর দিচ্ছিল ভারত।

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যৌথ উদ্যোগে করোনা প্রতিষেধক ভারতে তৈরি করছে, সেরাম ইনস্টিটিউট। গত সপ্তাহেই অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, তাদের তৈরি কোভিশিল্ড-এর দুটি ডোজের মধ্যে প্রথমটি ৯০ শতাংশ কার্যকর। দুটি ডোজের মোট কার্যকারিতা ৭০ শতাংশ।

করোনা প্রতিষেধকের ব্যাপারে কোভিশিল্ডের দিকেই তাকিয়ে রয়েছে ভারত। কারণ, এটি অনেক সস্তা এবং সহজলভ্য হবে। সেরাম ইনস্টিটিউট আগামী জানুয়ারির মধ্যে ১০ কোটি ডোজ সরবরাহ করবে এবং ফেব্রুয়ারির মধ্যে আরও ১০ কোটি ডোজ সরবরাহ করা হবে।

গত রবিবারই সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি কেন্দ্রের কাছে টিকার জন্য ছাড়পত্র চাইবেন।

উন্নতশীল দেশগুলি অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের প্রতিষেধকের দিকেই তাকিয়ে রয়েছে। কারণ, এদের তৈরি টিকা অনেক সস্তা হবে। এছাড়া এই প্রতিষেধক সংরক্ষণও অনেক সুবিধাজনক। যার ফলে দেশের প্রত্যন্ত এলাকায় এই প্রতিষেধক পৌঁছে দিতে তেমন অসুবিধা হবে না।

ইতিমধ্যেই ফাইজার দাবি করেছে, তাদের তৈরি প্রতিষেধক ৯০ শতাংশের বেশি কার্যকর। মডার্না অবশ্য দাবি করেছে, তাদের তৈরি প্রতিষেধক ৯৪.১ শতাংশ কার্যকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget